বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করার লক্ষ্যে যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সদস্যদের মাঝে বিভিন্ন সম্পদ ও উপকরণ হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার টেকারঘাট ভিলেজ মার্কেটে এ উপলক্ষে সম্পদ হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ‘সাসটেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরবিএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এবং অভয়নগর উপজেলা পানি কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পায়রা ইউনিয়নের সদস্যদের মাঝে বিকল্প জীবিকা ও আয়বর্ধক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। বিশেষ করে নারীদের স্বাবলম্বী করে তুলতে ক্ষুদ্র ব্যবসা, ছাগল পালন, হস্তশিল্প ও মাছ চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অভয়নগরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও জীবিকাকে নানাভাবে বাধাগ্রস্ত করছে। এ সমস্যা মোকাবিলায় নদী-খাল ও পানি প্রবাহের পথ সচল রাখা, পানি ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো এবং জলবায়ু সহনশীল জীবিকার সুযোগ সৃষ্টি করা জরুরি।

তারা বলেন, জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য বিকল্প আয়ের সুযোগ তৈরি করা গেলে জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় তাদের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনকে শুধু পানি নিষ্কাশনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নদী-খালের নাব্যতা, পানি প্রবাহ, স্থানীয় পানি ব্যবস্থাপনা এবং মানুষের টেকসই জীবিকার বিষয়গুলোকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। বিশেষ অতিথি ছিলেন মতিয়ার রহমান ফারাজী। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদার।

এ সময় পানি কমিটির সদস্য মো. আক্তারুজ্জামান সরদার, হাবিবুর রহমান, মো. ফিরোজ আলম মহালদার, রজব আলী ফারাজী, কামাল হোসেন খান ও আব্দুল মজিদ বিশ্বাস উপস্থিত ছিলেন।

উত্তরণের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা দিলীপ কুমার সানা, তানিয়া সুলতানা, মাসুম শেখ, রিজিয়া খাতুন, গোলাম হোসেন ও কামরান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ইমাদউদ্দীন গাজী।

উত্তরণের এসআরবিএম প্রকল্পের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতা নিরসন, টেকসই পানি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত