বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে এবং সংশ্লিষ্টদের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল বারী।

বিশেষ অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো. বাশারাফ হোসেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, কলারোয়া উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ আক্তারুজ্জামান।

সভায় ঔষধ ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ইনভয়েস/ক্যাশমেমো সংরক্ষণ, নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধ, রেজিস্ট্রেশনবিহীন ঔষধ বিক্রি বন্ধ এবং নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, নিরাপদ ঔষধ নিশ্চিত করতে ঔষধ ব্যবসায়ী, চিকিৎসক ও সাধারণ জনগণ—সবার সচেতনতা প্রয়োজন। বিশেষ করে ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও সেবন বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সভা পরিচালনায় ছিলেন মো. রফিকুল ইসলাম (রফিক) ও এস.এম. জাকির হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন ভাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ