রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু: মীর শাহে আলম

দেশের ১৩টি সিটি করপোরেশনে আগামীকাল সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার (০১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ই-রিকশার নিবন্ধন প্রসঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, দেশের ১৩টি সিটি করপোরেশনে আগামীকাল সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেয়া হবে নিবন্ধন। তবে বর্তমানে চলাচলরত রিকশা মালিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। বৈধ বা অবৈধ রিকশাগুলো আপাতত চলবে।

তিনি বলেন, সিটি করপোরেশন এলাকায় স্বল্পগতির ব্যাটারিচালিত ই-রিকশার চলাচলে বিধিমালা প্রণয়ন করেছে সরকার। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি থেকে ৫টি ই-রিকশার নিবন্ধন করা যাবে।

তিনি আরও বলেন, নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না। প্রতিটির স্পিডোমিটার স্থাপন করতে হবে। এটির অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি হবে না।

রিকশা বন্ধের বিষয়ে মীর শাহে আলম বলেন, বর্তমানে চলাচলরত রিকশাগুলো এখনই বন্ধ করা হবে না। তবে ই-রিকশার ব্যাটারি চার্জিং স্টেশন থেকেই করতে হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ই-রিকশার ব্যাটারি ভাঙা যাবে না।

নিবন্ধন ফির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দুইজন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার এবং নবায়ন ফি বাৎসরিক ৪ হাজার টাকা। চারজন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বাৎসরিক নবায়ন ফি ৫ হাজার টাকা। ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে জোনভিত্তিক চলাচল, রুট নির্ধারণ এবং ই-রিকশার নির্দিষ্ট রং চূড়ান্ত করা হবে।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকাবিস্তারিত পড়ুন

রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি

রাস্তায় নয়, পার্লামেন্ট কেন্দ্রিক রাজনীতি হতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জাবিস্তারিত পড়ুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রমমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • হাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন
  • যে ছয় নতুন রুটে একক কোম্পানির অধীনে চলবে বাস
  • তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী দিশা গ্রেপ্তার
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
  • এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
  • সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
  • বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবে না: বিরোধী দলকে মির্জা আব্বাস
  • গায়ের জোরে জুলাই সনদের বাস্তবায়ন চায় বিরোধীদল: রিজভী
  • সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী