শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে ঘুষ বাণিজ্যের অভিযোগে ২ কর্মকর্তা প্রত‍্যাহার

যশোরের বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে আমদানী যোগ্য মালামাল পাসপোর্টপোর্ট যাত্রীর মাধ্যমে ঘুষ বাণিজ্য করে ছেড়ে দেওয়ার অভিযোগে ২ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ২ কাস্টমস কর্মকর্তাকে চেকপোস্ট কাস্টমস তল্লাশী কেন্দ্র থেকে প্রত‍্যহার করে কাস্টস হাউজে নেওয়া হয়েছে। প্রত্যহারকৃতরা হলেন, কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা শামিম হোসেন ও আমিনুর রহমান।

জানা যায়, সরকারের শুল্ক ফাঁকি দিতে এক ধরনের ব্যবসায়ীরা আমদানি যোগ্য বিভিন্ন প্রকার কসমেটিক ও খাদ্য দ্রব্য ভারতীয় পণ্য পাসপোর্ট যাত্রীর মাধ্যমে কাস্টমসকে ম্যানেজ করে নিয়ে আসেন। এসব যাত্রীরা প্রতিদিন কয়েক মে. টন ওজনের বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে সন্ধ্যায় আবার ফিরে যায়। তবে কাস্টমস ঘুষ বাণিজ্য করে এসব পণ্য ছাড়লেও সীমান্তে নিয়েজিত বিজিবি সদস্যরা পন্যেও সাথে বৈধ কাগজ পত্র না থাকায় আটক করছে। এনিয়ে দুই সংস্থ্যার মধ্যে মাঝে মধ্যে বিরোধ দেখা যায়। এমন কর্মকান্ড এড়াতে কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেয় আমদানি যোগ্য কোন পণ্য পাসপোর্ট যাত্রী সাথে বহন করতে পারবেন না। পরে ঘুষ বাণিজ্যের বিষয়টি অনুসন্ধ্যান করে সংশ্লিষ্ট ২ কর্মকর্তাকে বেনাপোল কাস্টমস হাউজে বদলী করেন কতৃপক্ষ।

ঘনিষ্ঠ সুত্রে জানা যায়, প্রতিদিন ভারতীয় ল্যাগেজ পার্টি পণ্য নিয়ে ওপারে থাকে। পরে এ পাশে কিছু স্থানীয় অসৎ ব্যাবসায়ীরা লেবারদের সাথে যোগসাজোশ করে সকালে না হলে দুপুরে বা সন্ধার পর সুযোগ বোঝে মোটা অংঙ্কের টাকার বিনিময়ে কাস্টমসকে ম্যানেজ করে তাদের কে ভারতীয় পণ্য শুল্ক বাদে আনার কাজ করে থাকে। সন্ধার পর কাস্টমসের কিছু সিপাহী এ ল্যাগেজ পার্টিদের কাছ থেকে ঘুষের টাকা নিয়ে যায় বলে অভিযোগ করে। যদি কাস্টমস উর্দ্ধতন কর্মকর্তারা এসব ঘুষ বাণিজ্য বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে সরকার অনেক রাজস্ব হারাবে। সে দিকে কতৃপক্ষকে সুনিদিষ্ট নজরদারি করার জোর দাবী জানান।

এব্যাপারে চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আলমগীর কবির জানান, ভারতীয় বেশ কয়েক জন পাসপোর্ট যাত্রী ব্যাগেজ সুবিধা ব্যতিত্ব অতিরিক্ত মাল নিয়ে আসলে কাস্টমস কর্মকর্তার জব্দ করে। তবে এই ঘটনায় হঠাৎ করেই বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস তল্লাশি কেন্দ্রে কর্মরত ২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বেনাপোল কাস্টমস হাউজে প্রত‍্যহার করা হয়েছে। তবে এটা স্বাভাবিক বদলি বা স্বাস্তি যোগ্য বদলি সে বিষয়ে সঠিক তথ্য বলতে পারেন নাই।

এদিকে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে নিয়োজিত রাজস্ব কর্মকর্তা আলমগীর কবিরের বিরুদ্ধে ব্যপক ঘুষ বাণিজ্যের উন‍্যতম সহযোগী রাজস্ব কর্মকর্তা রয়েছে ধরা ছোওয়ার বাইরে। কতৃপক্ষ কোনো শাস্তি মূলক পদক্ষেপ না নিয়ে পূনরায় একই স্থানে কি ভাবে বহল থাকে বলে প্রশ্ন উঠছে জনমনে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়