শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বিচার চাইতে এসে যেন আদালতের বারান্দায় ঘুরতে না হয়’

বিচার চাইতে এসে আদালতের বারান্দায় যেন বিচারপ্রার্থীকে বছরের পর বছর ঘুরতে না হয়, সেজন্য বিচারপতিদের নজর রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এদিকে, মামলাজট কমাতে আরও বেশি বিচারক নিয়োগ দিতে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

সুপ্রিমকোর্ট দিবসের অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর খুনি, যুদ্ধাপরাধীদের বিচার ও সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে সুপ্রিমকোর্ট জাতিকে কলঙ্ক মুক্ত করেছে।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা আর গণমানুষের বিচারের অধিকার নিশ্চিতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে যাত্রা শুরু করে বাংলাদেশ সুপ্রিমকোর্ট। আর ২০১৭ থেকে টানা চতুর্থবারে মতো পালিত হয়েছে সুপ্রিমকোর্ট দিবস। তবে করোনা মহামারির কারণে শুক্রবার (১৮ ডিসেম্বর) সীমিত আকারে ও ভাচুর্য়াল প্ল্যাটফর্মে দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেন, গেল ৪৮ বছর জাতির ক্রান্তিলগ্নে সংবিধান রক্ষা ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করে আসছে সুপ্রিমকোর্ট। বন্দুকের নল কিংবা যে কোনো বাধা অতিক্রম করে বিচারপতিরা তাদের কাজ করে যাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় বিচার চাইতে এসে বিচারপ্রার্থী মানুষের যেন ভোগান্তি না হয় তা নিশ্চিত করতে বিচারপতিদের সজাগ থাকার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। তিনি জানান, সব বিচারকের খেয়াল রাখতে হবে, বিচারপ্রার্থীদের যেন আদালতের বারান্দায় দিনের পর দিন ঘোরাঘুরি করতে না হয়।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের বিচার নিশ্চিত করতে হবে।

আর দেশের আদালতগুলোতে বিচারক সংকটের কথা তুলে ধরেন অ্যার্টনি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি জানান, জনসংখ্যার তুলনায় বিচারক সংকটের কারণে মামলা শেষ করতে বিলম্ব হওয়ায় সুবিচারের অন্তরায় হয়।

অন্যদিকে, বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচারে সুপ্রিমকোর্টের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, ১৯৭১ সালের মানবতাবিরোধী বিচারের ক্ষেত্রে সুপ্রিমকোর্টের অবদান ভুলবার নয়।

সংবিধানের ৫ম ও ৭ম সংশোধনী বাতিলসহ যুগান্তকারী সব রায় দিয়ে সুপ্রিমকোর্টের জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করছে বলেও জানান আইনমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন