মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি থেকে কক্সবাজার বিমানবন্দর হতে ২৪ ঘন্টা ফ্লাইট

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, দেশের সকল বিমানবন্দর হতে দিন-রাত ২৪ ঘন্টা ফ্লাইটপরিচালনার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন। এই নির্দেশনা অনুসারে দেশের সব বিমানবন্দর হতে ২৪ ঘন্টা ফ্লাইট অপারেট করার জন্য কাজ চলছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে কক্সবাজার বিমানবন্দর হতে রাত-দিন ২৪ ঘন্টা ফ্লাইট অপারেট করা হবে। এরপর ক্রমান্বয়ে দেশের অন্যসব বিমানবন্দর হতেও এই কার্যক্রম পরিচালিত হবে।

বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বর্ধিতাংশ, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও দেশের জ্যেষ্ঠ নাগরিকদের জন্য আন্তর্জাতিক বহির্গমন হলে স্থাপিত কর্নার এবং সৈয়দপুর বিমানবন্দরে যাত্রী আগমনী লাউঞ্জের উদ্বোধন উপলক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে উন্নয়ন কাজ চলমান রয়েছে। সেবার মান উন্নয়নের মাধ্যমে যাত্রীদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা কাজ করছি। বিমানবন্দরের যাত্রীসেবার মানবৃদ্ধি ও উন্নয়নের বিরুদ্ধে যেই কাজ করবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের “সোনার বাংলা” প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এভিয়েশন খাতে উন্নয়ন সাধিত হচ্ছে। বদলে যাচ্ছে দেশের এভিয়েশন খাতের চিত্র।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি সন্তোষজনক। মোট কাজের ১০ ভাগ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ৩য় টার্মিনালের নির্মাণ কাজ সমাপ্তির পর এর সাথে সামঞ্জস্য রেখে বিদ্যমান প্রথম ও দ্বিতীয় টার্মিনাল সংস্কার করা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হবে এ অঞ্চলের অন্যতম অত্যাধুনিক বিমানবন্দর।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল মালেক ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান প্রমূখ।

তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব