ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সরকারি গাছ কাটার অভিযোগ


ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চারটি মেহগনি গাছ কাটা হয়েছে। ডাল কাটার অজুহাতে ওই গাছগুলো কাটা হয়েছে। ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সএকসময় ছিল সবুজে ঘেরা।ছিলো রাস্তার দুপাশে সারিসারি গাছ। বিভিন্ন অজুহাতে মাঝেমধ্যে এখানে গাছ কাটা হয় বলে জানা গেছে। তারই ধারাবাহিকতায় ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার ৪ টি মেহগনি গাছ কাটা হচ্ছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ঐ তথ্যের সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে ফকিরহাট স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সমাদ্দারের কাছে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সরকারি গাছ কাটার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান – বিষয়টি উপজেলা পরিষদ জানে তবে গাছের ডাল কাটার কথা রয়েছে। যদি গাছ কেউ কেটে থাকে তাহলে আমি সে বিষয়ে জানিনা। এ ব্যাপারে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান জানান- যদি কোন গাছের ডালের জন্য কোনো ক্ষতিসাধনের ঝুকি থাকে তাহলে সে ডাল কাটা যেতে পারে কিন্তু সরকারি গাছ সরকারি নিয়ম ব্যতিত কাটা অপরাধ এ ধরনের ঘটনা ঘটলে অবশ্যই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন


