শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বের যেসব দেশে গণহারে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে

করোনা মহামারি রুখতে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে গণহারে ভ্যাকসিন কর্মসূচি। এই ভাইরাসে বিশ্বে প্রায় ৭ কোটি ৯৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ১৭ লাখ মানুষের।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরুর দেশগুলোর একটি তালিকা তুলে ধরা হয়েছে। গণহারে করোনা ভ্যাকসিন প্রয়োগকারী দেশগুলোর মধ্যে রয়েছে:

যুক্তরাজ্য
৮ ডিসেম্বর মার্গারেট কিনান নামের ৯০ বছরের ব্রিটিশ বৃদ্ধা বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন নিয়েছেন। যুক্তরাজ্যে ভ্যাকসিন কর্মসূচি শুরু হওয়ার কয়েকদিনের মাথায় দেশটিতে কঠোর লকডাউন জারি করা হয়েছে। দেশটিতে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পর এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

সংযুক্ত আরব আমিরাত
১৪ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে করোনা ভ্যাকসিন প্রথম প্রয়োগ করা হয়। তেল সমৃদ্ধ উপসগারীয় দেশটি ফাইজার-বায়োএনটেক ও চীনের উদ্ভাবিত সিনোফার্ম ভ্যাকসিনকে গণহারে প্রয়োগের অনুমোদন দিয়েছে।

যুক্তরাষ্ট্র
১৪ ডিসেম্বরেই যুক্তরাষ্ট্রে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। প্রথম মার্কিন নাগরিক হিসেবে নিউ ইয়র্ক সিটির ক্রিটিক্যাল কেয়ার নার্স সান্দ্রা লিন্ডসে ভ্যাকসিন গ্রহণ করেন। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন পাওয়ার পর দশ লাখের বেশি মানুষ তা নিয়েছেন। দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

কানাডা
কানাডাতেও প্রথম ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয় ১৪ ডিসেম্বর। দেশটির কুইবেকের ৮৯ বছরের বৃদ্ধা প্রথম রোগী হিসেবে এই ভ্যাকসিন গ্রহণ করেন। প্রতিবেশী যুক্তরাষ্ট্রের মতোই উত্তর আমেরিকার দেশটি মডার্নার ভ্যাকসিনকেও প্রয়োগের অনুমতি দিয়েছে।

সৌদি আরব
আরব উপদ্বীপের প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে সৌদি আরব। ১৭ ডিসেম্বর দেশটিতে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা