শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছেলের সঙ্গে কলহ, কুকুরের নামে ২ একর জমি লিখে দিলেন কৃষক!

ছেলের সঙ্গে প্রায়ই কলহ লেগে থাকত। বাবার সঙ্গে তর্ক করতেন ছেলে। এসব পছন্দ ছিল না বাবাব। একদিন সেই কলহ তুমুল পর্যায়ে পৌঁছে গেল।

তারপরই মনস্থির করলেন, সম্পত্তির ভাগ বাটোয়ারা করে দেবেন। নিজের কৃষি জমির দুই একর লিখে দিলেন পোষ্য কুকুরের নামে।

ওম নারায়ণ বর্মা পেশায় কৃষক। ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার বারিবাদা গ্রামে বসবাস। ছেলে প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া করতেন। জব্দ করতে উইল করলেন বর্মা। পৈতৃক কৃষি জমির অর্ধেক লিখে দিলেন স্ত্রীর নামে। বাকি অর্ধেক দিলেন ১১ মাসের দেশি কুকুর জ্যাকিকে।

সেই জমির পরিমাণও কম নয়। দু’‌একর।

উইলে আরও লিখলেন, যিনি ৫০ বছরের বর্মার মৃত্যুর পর জ্যাকির দায়িত্ব নেবেন, তিনিই জমির মালিক হবেন। উইলকে স্বীকৃতি দিতে হলফনামায় নথিভুক্ত করেন। এসব করে যদিও নিজের ভুল বোঝেন।

তখন গ্রামের পঞ্চায়েত প্রধান যমুনা প্রসাদ শর্মা তার সঙ্গে কথা বলেন। তিনি বর্মাকে উইল পরিবর্তনে রাজি করান।
জানা গেছে, দ্রুতই ছেলেকে জমির ভাগ দেবেন বর্মা।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ