শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যমজ সন্তান গর্ভে, এর মধ্যে ফের গর্ভবতী এই তরুণী

গর্ভে তখন যমজ সন্তান। খুশির আবহ গোটা পরিবারে। অপেক্ষার দিন গুণছেন মা। কবে দেখবেন সন্তানদের মুখ। তখনই হঠাৎ এল সেই খবর!‌ তৃতীয় সন্তান গর্ভে ধারণ করেছেন তিনি। শুনে অবাক আমেরিকার এই টিকটক স্টার। গোটা ঘটনা তুলে ধরলেন টিকটক–এ।

খবর নিউইয়র্ক পোস্টের।

তরুণীর নাম জানা যায়নি। ‘‌@‌দ্যব্লন্ডবানি১’‌ নামেই পরিচিত তিনি নেটদুনিয়ায়। বললেন, যমজ সন্তান ধারণের ১০ থেকে ১১ দিন পর আবার গর্ভবতী হন তিনি। সোনোগ্রাফি করে জানতে পারেন, তৃতীয় সন্তান এসেছে তার গর্ভে।

শুনে উচ্ছ্বসিত তরুণী এবং তার বাকদত্ত। কিন্তু প্রশ্ন হল কীভাবে?‌ চিকিৎসকরা জানিয়েছেন, তার তৃতীয় ডিম্বাণু উৎপাদন হয়েছে। সাধারণত একবার সন্তান গর্ভে এলে শরীর নিজে থেকেই হরমোনগুলোকে আটকে দেয়। নতুন করে আর নিষেক ঘটতে দেয় না। কিন্তু তরুণীর ক্ষেত্রে তা হয়নি। ১০ শতাংশ মহিলা মাসে দু’‌বার ডিম্বাণু উৎপাদন করেন। তাদের মধ্যে ০.‌৩ শতাংশ একই সময় দ্বিতীয়বার গর্ভধারণ করেন।

ওই তরুণীর ক্ষেত্রে এ রকমই হয়েছে। চিকিৎসকরা এও জানিয়েছেন, তার তৃতীয় সন্তান যথেষ্ট স্বাস্থ্যবান। অপুষ্টির কোনও লক্ষণ নেই। একই দিনে তিন সন্তানের জন্ম দেবেন তরুণী। এপ্রিল বা মে মাসে। এখন যদিও তিন সন্তানকে গর্ভে নিয়েই একের পর এক কসরত করে ভিডিও দিচ্ছেন টিকটকে। সেখানে তার ফলোয়ার সংখ্যা প্রায় আড়াই লাখ।

একই রকম সংবাদ সমূহ

স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও খুনি আওয়ামী লীগকে এ দেশেবিস্তারিত পড়ুন

মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে তুরস্কেরবিস্তারিত পড়ুন

সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা

ক্যাথলিক স্কুল ও বিভিন্ন ধর্মের দীর্ঘ অনুসন্ধান শেষে ইসলাম ধর্ম গ্রহণ করেছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়
  • রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী