শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছেলে যাই করুক পাশে থাকবেন শ্রাবন্তী

এই মুহূর্তে টলিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। স্বামী রোশান সিংয়ের সঙ্গে আলাদা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে আলোচনা থামছেই না। বরং আলোচনায় নতুন ইস্যু তৈরি করে দিচ্ছেন রোশান-শ্রাবন্তী।

শ্রাবন্তীকে আলোচনার রেশ থাকতেই জানা গেল- গোপনে প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে ঝিনুক! তার ইনস্টাগ্রামে ঘুরে পাওয়া গেছে খবরের সত্যতা। প্রেমিকার সঙ্গে ছবিও শেয়ার করেছেন শ্রাবন্তীর ছেলে।
জানা গেছে, মডেল দামিনী ঘোষের সঙ্গে তিন বছর ধরে প্রেম করছেন ঝিনুক। নতুন বছরে প্রেমিকার ছবি প্রকাশ্যে এনেছেন তিনি। তারপরই টলিপাড়ায় তাকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে।

এদিকে, ছেলে যাই করুক তার পাশে থাকার কথা জানিয়েছেন মা শ্রাবন্তী চ্যাটার্জি। ঝিনুক কী মায়ের মতো অভিনয়ে আসবে? এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন,ও এখন বাড়িতেই পড়াশোনা করছে। অনলাইনে ক্লাস করছে। ও একটু মিউজিক লাভার। মিউজক, র‌্যাপ এগুলো পছন্দ করে, সারাক্ষণ গান শোনে। ওর যেটা করতে ইচ্ছা করবে জীবনে ও সেটাই করবে। আর আমি সব সময় ওর পাশে থাকব।
আপনাকে নিয়ে এত ট্রল। কীভাবে দেখছেন? জানতে চাইলে শ্রাবন্তী বলেন, ‘ট্রলে আমি পাত্তা দেই না। সংসার চালাতে হয় বলে লোকে ট্রল করে টাকা ইনকাম করছে। আমি ওগুলোতে পাত্তা দেই না।’
রেগে গেলে চুপ করে থাকেন টলিপাড়ার এ সুন্দরী। আর খুব বেশি কষ্ট পেলে কান্না করেন। ভালো থাকার জন্য ভালো চিন্তার পরামর্শ দিয়ে শ্রাবন্তী বলেন, ‘সবাই ভালো থাকো, ভালো চিন্তা ভাবনা করো। ভালো মানুষদের পাশে থাকো, খারাপ মানুষদের সরিয়ে দাও। ভালো মানুষদের জীবনে রাখো। জীবন একটাই।’

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী