রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭১’র গণহত্যার জন্য পাকিস্তানকে সরকারিভাবে ক্ষমা চাওয়ার প্রস্তাব

একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানকে সরকারিভাবে ক্ষমা চাওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম পাকিস্তানের হাই কমিশনারের মাধ্যমে এই প্রস্তাব দিয়েছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ প্রস্তাব দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আন্তরিকভাবে হাইকমিশনারকে স্বাগত জানান। এসময় শাহরিয়ার আলম বলেন, সব প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক বাড়ানো সরকারের বৈদেশিক নীতিতে অগ্রাধিকার দেয়া আছে। এই চেতনার সাথে সামঞ্জস্য রেখে আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করছি।

তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানের কাছ থেকে সরকারি ক্ষমা চাওয়ার প্রস্তাব, বাংলাদেশে আটকা পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন সমাপ্তকরণ, এবং সম্পত্তির বিভাজনের বিষয়টি নিষ্পত্তিসহ পাকিস্তানের সাথে ঝুলে থাকা দ্বিপক্ষীয় ইস্যুগুলো সমাধানের গুরুত্ব দেন। সাফটা চুক্তিকে কাজে লাগিয়ে বাণিজ্য বাধাগুলো সরিয়ে আরও বেশি বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকারের জন্য তিনি পাকিস্তানকে আহ্বান জানান।

পাকিস্তানের হাই কমিশনার, দেশটির সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের কাছে আন্তরিক শুভেচ্ছা বার্তা প্রতিমন্ত্রীর কাছে পৌঁছে দেন। সহযোগিতার প্রতিটি সম্ভাব্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা