শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজীপুরে গ্যাসের আগুনে চারজনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে; পুড়েছে অর্ধশতাধিক বসত ঘর।ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার ভোর ৫টার দিকে উপজেলার কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান।
আগুন যখন লাগে, সে সময় এসব বসত ঘরের অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। অন্যরা বেরোতে পারলেও একটি বাড়ির চারজন ঘরের ভেতরেই জীবন্ত দগ্ধ হন।
এই চারজন হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সাইন্দাইল এলাকার মো. মিলন মিয়া (৪০) তার স্ত্রী মুন্নি বেগম (৩০), একই এলাকার আশরাফ আলীর ছেলে মো. ফরহাদ হোসেন (৪০) ও একই জেলার জগন্নাথপুরের পলাশবাড়ি এলাকার ওসমান গনির ছেলে মো. আব্দুল আউয়াল মিয়া (৪০)।
কবিরুল আলম বলেন, ভোরে কালামপুর পূর্বপাড়ার মোহাম্মদ আলীর ভাড়া বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের বাড়ি-ঘরে ছড়িয়ে পড়ে।

মোহাম্মদ আলীর বাড়ি ছাড়াও মো. লিটন মিয়া, মো. জনি এবং জাকির হোসেনের বাড়ির ৬১টি ঘরে ছড়িয়ে পড়ে আগুন।
স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এসব ঘরে ভাড়া থাকতেন। যে চারজন মারা গেছেন, তারা ছিলেন লিটন মিয়ার বাড়ির ভাড়াটে।

কবিরুল জানান, যে ৬১টি ঘর আগুনে পুড়েছে, তার মধ্যে ৫০টি ঘরে ভাড়াটে ছিল। বাকি ১১টি কক্ষ ছিল খালি।
অগ্নিকাণ্ডের পর কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার এবং মৃতদের দাফনের জন্য লাশ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করার আশ্বাস দেন।

কালিয়াকৈর উপজেলার ইউএনও কাজী হাফিজুল আমিন জানান, জেলা প্রশাসন নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেবে। ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণকরা হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক