বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজীপুরে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় রিসোর্ট বন্ধ কেন্দ্রীয় নেতার মধ্যস্থতায় চলছিল এক বছর

গাজীপুরে বিএনপি নেতার দাবি করা মাসিক চাঁদা না দেওয়ায় একটি রিসোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। মহানগরের টেক কাথোরা এলাকায় রিভেরি নামক ওই রিসোর্টের মূল ফটকে বুধবার ট্রাক দিয়ে বালু ফেলে যাতায়াতের পথটি বন্ধ করে দেওয়া হয়।

শনিবার সরেজমিন দেখা যায় ওই রিসোর্টের মূল ফটকে বালুর স্তূপ। অভিযুক্ত মো. রাসেল রানা গাজীপুর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও টেক কাথোরা এলাকার আবদুল ওয়াদুদ মোক্তারের ছেলে।

সূত্র জানায়, এক বছর ধরে রাসেল রানা ওই রিসোর্ট কর্তৃপক্ষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছেন। রিসোর্টের উন্নয়নকাজ তাকে দ্বিগুণ রেটে দিতে বাধ্য করাসহ নানাভাবে রিসোর্ট কর্তৃপক্ষকে হয়রানি করে আসছিলেন এ নেতা। এ অবস্থায় নিরুপায় হয়ে বিএনপির কেন্দ্রীয় এক নেতার দ্বারস্থ হয় রিসোর্ট কর্তৃপক্ষ। পরে ওই নেতার মধ্যস্থতায় রিসোর্টটি চালিয়ে আসছিলেন তারা। সম্প্রতি রাসেল রানা আবার বেপরোয়া হয়ে উঠেছেন।

রিসোর্টের চেয়ারম্যান এহছানুল কাদীর বলেন, ৪ অক্টোবর রাসেল রানা ফোন করে জানান, তাকে গত দুই মাসের চাঁদা এক লাখ ৩০ হাজার টাকা দিতে হবে। না হয় লোকজন নিয়ে রিসোর্ট ভাঙচুর করা হবে।

পরে রিসোর্টে গিয়ে স্টাফদের সঙ্গে ভয়ভীতি দেখান রাসেল রানা। একপর্যায়ে রিসোর্টের সব হটলাইন বন্ধ করে দেন এবং স্টাফদের একটি কক্ষে নিয়ে তালা মেরে রাখেন। পরে রিসোর্ট বন্ধ করে স্টাফদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এখন রিসোর্টে কয়েকজন সিকিউরিটি ছাড়া কেউ নেই। এ অবস্থায় বুধবার ট্রাক ভর্তি বালু এনে রিসোর্টের মূল ফটকে ফেলে রাখে। উল্লিখিত বিষয়ে তিনি গাজীপুরে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন।

রাসেল রানা রিসোর্টের এক ব্যবস্থাপককে ফোন করেন। যার কল রেকর্ড সংরক্ষিত আছে। সেই কলে রাসেল রানা বলেন, ‘তুই ম্যানেজার বেডা তোরে আমি বললাম, সমাধান না হওয়া পর্যন্ত, চেয়ারম্যান (রিসোর্টের চেয়ারম্যান) রিসোর্টে প্রবেশ করতে পারবে না। এখন থেকে গেস্ট ডুকানো বন্ধ। আমি সিকিউরিটি গার্ডকে বলে দিতাছি। আজ মনে হয় গেস্ট ডুকসে তাই না। এখন থেকে আর একটা গেস্টও ডুকবে না। এ সময় ম্যানেজার বলেন, চেয়ারম্যান এলে আমি কথা বলি। তখন রাসেল রানা বলেন, চেয়ারম্যান এখানে আসতে পারবে না। এলে আমি এলাকার সব লোক নিয়ে ভিতরে ডুকমু।

ম্যানেজার পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা খায়রুলকে ফোন ধরিয়ে দিলে রাসেল রানা তাকে বলেন, তুমিকি আমারে চিন? বাড়ি কই তোমার? শোন এই রিসোর্টে অবৈধ ব্যবসা হয়, খারাপ অপকর্ম হয় বুঝছ। এখন থেকে রিসোর্টের চেয়ারম্যানকেও ডুকতে দিবা না। সে যদি ডুকে তাইলে আমি কিন্তু তোমারে বাইর কইরা দিমু। যদি একটা লোক ডুকে তাইলে তোমার পিঠের চামড়া থাকব না। বইলা দিলাম। গেটে তালা লাগাও।’

চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করে বিএনপি নেতা রাসেল রানা বলেন, ওই রিসোর্টে অবৈধ কাজ হয় তাই এলাকার লোকজন নিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। গেটের সামনে কে বা কারা বালি ফেলেছে সেটি তার জানা নেই।

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিক হোসেন বলেন, রিসোর্ট বন্ধ করে দেওয়া এবং চাঁদা দাবির একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমরা তাদের (রিসোর্ট কর্তৃপক্ষ) রিসোর্ট চালু করতে বললেও তারা নাকি সাহস পাচ্ছে না। এ ছাড়া রাসেল রানাও চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মেরবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির
  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
  • জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল
  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • আহত আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিলেন পাটওয়ারী