শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর মেয়র প্রার্থীদের ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠান আগামি ১৮ জানুয়ারী

কলারোয়ায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারী) বেলা ১২টার দিকে পাবলিক ইনস্টিটিউট চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের নিয়ে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠান আগামি ১৮ জানুয়ারী সকাল ১০টায় পাবলিক ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপজেলা সুজন’র সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুজন’র খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সুজন’র সাধারণ সম্পাদক শেখ হেদায়তুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. এবিএম সেলিম।

উপজেলা সুজন’র সাধারণ সম্পাদক মেহেদী হাসানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কমিটির সহ.সভাপতি অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, সহ.সভাপতি শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, সহ.সভাপতি সাংবাদিক আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, সহ.সাধারণ সম্পাদক সাংবাদিক সহকারি অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, প্রচার সম্পাদক মাস্টার আব্দুল ওহাব মামুন, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক, সহকারি অধ্যাপক রফিকুজ্জামান, এনজিও কর্মকর্তা লতিফা আকতার, প্রভাষক বিএম ফিরোজ, সদস্য সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক জাকির হোসেন, মাস্টার অনুপ কুমার ঘোষ, সাংবাদিক জুলফিকার আলী, সেবা’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল