শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুড়িগ্রামে ইমামসহ কয়েকজনকে মারধর, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেনকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেনের বিরুদ্ধে সাধারণ মানুষকে শারীরিকভাবে লাঞ্ছিত, কোনো কারণ ছাড়াই পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ মসজিদের ইমাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টরকে মারধর করে সরকারি কাজে বাধা, সার্বজনীন দুর্গা মন্দিরে গিয়ে মন্দিরের ভেতরের দোকানপাট তুলে দেওয়াসহ মন্দিরের গেট ভাঙার হুমকি, গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিৎকার চেঁচামেচি করে কর্তব্যরত চিকিৎসকদের হুমকি এবং ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক মন্টুকে মেরে গুরুতর জখম করার মামলায় জেলহাজতে তিনি। তার অপরাধমূলক কর্মকাণ্ড পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেনকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা