শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চসিক নির্বাচন : ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

এই কর্মকর্তারাও নির্বাচনী কার্যক্রমের প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ফলে পোলিং এজেন্ট বা নির্বাচনী এজেন্টরাও এ নির্বাচনে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

নির্বাচন কমিশন (ইসি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সংক্রান্ত পরিপত্র-৯ এ এমন নির্দেশনা জারি করেছে।

পরিপত্র-১১’তে বলা হয়েছে, এ সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। এ জন্য রিটার্নিং কর্মকর্তার তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফলাফল একীভূত করার আগেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের চারপাশে এবং প্রবেশ পথে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং প্রয়োজনীয় পুলিশ, র‌্যাব, আর্মড ব্যাটালিয়ন দিয়ে ঘেরাও করে রাখা হবে।

আরও বলা হয়েছে, ভোটগ্রহণের দিন প্রার্থীদের বেসরকারি ফলাফল ও অন্যান্য তথ্যাবলি সংগ্রহ করবে নির্বাচন কমিশন সচিবালয়। ফলাফল ও অন্যান্য তথ্যাবলি সংগ্রহ করার উদ্দেশ্যে ইসি সচিবালয়ে একটি ‘কেন্দ্রীয় তথ্য/ফলাফল সংগ্রহ কেন্দ্র’ স্থাপন করা হবে এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও একটি ‘তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থাকবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্থাপিত ‘তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশ কেন্দ্র’ থেকে সর্বশেষ নির্বাচনী বেসরকারি প্রাথমিক ফলাফল ও অন্যান্য তথ্যাবলি না পাওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের ‘কেন্দ্রীয় তথ্য/ফলাফল সংগ্রহ কেন্দ্র’ বিরতিহীনভাবে খোলা থাকবে। রিটার্নিং কর্মকর্তা/সহকারি রিটার্নিং কর্মকর্তা ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুসারে বিধি মোতাবেক স্থানীয়ভাবে ফলাফল তৈরি ও ঘোষণা করবেন। নির্বাচন কমিশন সচিবালয় কোনো ফলাফল পরিবেশন করবে না।

আগামী বুধবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী
  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী