বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৩ বছরে প্রথমবার ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ‘ঐতিহাসিক’ বলছে ইসলামাবাদ

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার। এটি ১৩ বছরের মধ্যে প্রথমবার পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে রাষ্ট্রীয় সফর।

গত বছরের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ইসলামাবাদ ও ঢাকার মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি দেখা যাচ্ছে।

শনিবার (২৩ আগস্ট) রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি থেকে ইসহাক দারের বিদায়ের সময় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিনি ‘বাংলাদেশে ঐতিহাসিক সফর’ শুরু করেছেন। এক বিবৃতিতে বলা হয়, ‘ঢাকায় তিনি বাংলাদেশি নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘প্রায় ১৩ বছর পর একজন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন, এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

২০১২ সালের নভেম্বরে শেষবারের মতো কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় সরকারি সফরে এসেছিলেন। সেই সময় হিনা রব্বানী খার ছয় ঘণ্টার জন্য বাংলাদেশ সফর করেছিলেন। তিনি ইসলামাবাদে এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, সফরকালে ইসহাক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসে সহ বিভিন্ন বাংলাদেশি নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

এতে বলা হয়, ‘বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পরিসর এবং বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।’

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাসসকে জানিয়েছেন, এই সফরে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ এবং ভ্রমণের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।

গত এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফরের মাধ্যমে ১৫ বছর পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত হয়। গত মাসে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ঢাকা সফর করেন। এরপর পাকিস্তান ও বাংলাদেশ কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা-মুক্ত প্রবেশাধিকার প্রদানে সম্মত হয়।

তথ্যসূত্র: ডন (পাকিস্তানের সংবাদমাধ্যম)

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার