বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

“সততা স্টোর শিক্ষার্থীদের সততা চর্চায় ও দুর্নীতি প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখবে”

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার সকল উপজেলাধীন নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সততা স্টোরের অনুকূলে দুর্নীতি দমন কমিশন খুলনার পক্ষ থেকে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় শহরের লেকভিউ কনফারেন্স রুমে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার অর্থায়নে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মুহা: আবুল খায়ের।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এ প্রজন্মের শিক্ষার্থীদের সততা চর্চায় শিক্ষা প্রতিষ্ঠানে দোকানদার বিহীন এই সততা স্টোর অগ্রণী ভূমিকা রাখবে। দুর্নীতি প্রতিরোধে সততা ও নীতি নৈতিকতা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পেয়ে থাকে শিক্ষার্থীরা। সততা স্টোর সততা চর্চায় উদ্বুদ্ধকরণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিবেকবান হিসেবে গড়ে তুলবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. মহাসীন আলী প্রমুখ। সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশন খুলনার পক্ষ থেকে সততা স্টোরের অনুকূলে ২৫ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকার অর্থ প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে জেলার সাতক্ষীরা উপজেলার নির্বাচিত ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে সততা স্টোরের অনুকূলে বরাদ্দকৃত অর্থ প্রদান করা হয়। এ সময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও নির্বাচিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠােনর প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সমগ্র সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ