রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশুকে অপহরণের পর হত্যার দায়ে দুজনের আমৃত্যু যাবজ্জীবন

টাঙ্গাইলের ভূঞাপুরে এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে দুজনের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে দুজনের আরও ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অপর দুই কিশোরের ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঘাটাইল উপজেলার রামপুর এলাকার মো. শাহজাহানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), গোপালপুর উপজেলার কামাক্ষা বাড়ি এলাকার হিরালাল আর্য্য এর ছেলে গৌতম চন্দ্র আর্য্য (৩০)।

দণ্ডপ্রাপ্ত দুই কিশোর হলো- ঘাটাইল উপজেলার নিয়ামতপুর কাজিপুর এলাকার মো. আব্দুল হালিমের ছেলে মো. হাসান আলী (১৭) ও ভূঞাপুর উপজেলার রুহুলী পশ্চিম পাড়া এলাকার ফজলুল হকের ছেলে মো. সোহেল (১৭)।

রাষ্ট্রপক্ষের নিয়মিত আইনজীবী এপিপি শাহানশাহ সিদ্দিকী মিন্টু জানান, ভূঞাপুর উপজেলার রুহুলী গ্রামের মাজেদা বেগমের নাতি মাসুদ রানা সয়ন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। পরে দণ্ডপ্রাপ্ত আসামিরা শিশু সয়নকে মোটরসাইকেলে অপহরণ করে নিয়ে যান। পরবর্তীতে আসামিরা শিশুর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা না পেয়ে শিশু মাসুদ রানা সয়নকে হত্যা করেন আসামিরা।

তিনি আরও জানান, এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ৩ অক্টোবর শিশুটির নানি মাজেদা বেগম বাদী হয়ে ভূঞাপুর থানায় অজ্ঞাত নামায় একটি মামলা দায়ের করেন। মামলায় গৌতম চন্দ্র আর্য্য, হাসান আলী ও মো. সোহেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন শামীম চৌধুরী দয়াল ও খুকু রানী দাস। তবে তারা আদালতের রায়ে সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে আপিল করবেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক