বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাটে ইয়াবা সহ মাহেন্দ্রা চালক আটক

ফকিরহাটে টেম্পু ষ্ট্যান্ড এলাকা থেকে ২০পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাহেন্দ্রা চালক আজিজুর রহমান নয়ন (২৬) কে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি (তদন্ত) সৈয়দ বাবুল আক্তার এর নেতৃত্বে এস আই এস এম রায়হান, এস আই রকনুজ্জামান, এএসআই রহুল আমিন, এএসআই আব্দুল্লাহ আল মামুন সহ সংগীয় ফোর্স উক্ত স্থানে বিশেষ এক অভিযান চালিয়ে নলধার জয়পুর গ্রামের মৃত হানিফ শেখের পুত্র আজিজুর রহমান নয়ন (২৬) কে আটক করে। এসময় তার কাছে থাকা ২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ আবু সাইদ মোঃ খায়রুল আনাম।

ফকিরহাটে আন্তঃ ইউনিয়ন ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত পুরস্কার বিতরণ
ফকিরহাটে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পরিষদ আন্তঃ ইউনিয়ন ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার দিনব্যাপী এই ভলিবল প্রতিযোগিতায় অসংখ্য ভলিবল প্রেমী দর্শকের উপস্থিতি ঘটে।

এদিন বিকালে ফকিরহাট ইউনিয়ন মধ্যকার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩-০পয়েন্টে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন মোস্তাহিদুর রহমান মুক্ত ও জাহিদুল ইসলাম টুকু। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলায় ম্যানঅবদা

টুর্নামেন্ট হন বিজয়ী দলের ওমর আলী, ম্যানঅবদা ম্যাচ হয়েছেন রানার্স আপ দলের শেখ ইমতিয়াজ আলী। উপজেলা নিবার্হী অফিসার মোঃ তানভীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুলা খানম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাপ হোসেন টিপু। এসময় উপস্থিত ছিলেন

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মো: রেজাউল করিম ফকির, কাজী মো: মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, প্রধান শিক্ষক ফকির মনিরুজ্জামান, আট্টকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, আওয়ামীগ নেতা এস এম জুলফিকার জুয়েল, আট্টাকা স্পোটিং ক্লাবের শাহাবুদ্দিন সাবু, মো: ইবারাত আলী, লিপন বিশ্বাস। শেষে উৎসব মূখর পরিবেশে ফানুস উড়ানো হয়।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী