শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কারাগারে লেখকের মুত্যু

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ও কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাতক্ষীরার প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীবৃন্দ।

রবিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রগতিশীল সাংস্কৃতিক জোটের নেতা সাংবাদিক মুনসুর রহমান।

বক্তব্য রাখেন সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, গোপাল কুমার মন্ডল, সিকান্দার আবু জাফর রায়হান, আরফানুর রহমান প্রমুখ।

এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুব অধিকার পরিষদ সাতক্ষীরা সদরের সহ-সমন্বয়ক আল ইমরান, সদস্য শেখ সানমুন, মামুন, জামান, ওহাব, মিলন বিশ্বাস, জেলা হিন্দু ছাত্র পরিষদের আহবায়ক সরদারসহ সাংস্কৃতিক ও গণমাধ্যমকমীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মুশতাক লুটপাটকারী কিংবা কালোবাজারী, সন্ত্রাসী ও ডাকাত ছিলেন না। বরং ফৌজদারহাট ক্যাডেট কলেজের মেধাবী ছাত্র মুশতাক আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে গিয়ে অকালে তার জীবনপ্রদীপ নিভিয়ে দেয়া হলো। এটি কোন স্বাভাবিক মৃত্যু নয় বরং পরিকল্পিত হত্যাকান্ড। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে একদিকে মত প্রকাশের স্বাধীনতার ওপরে মানসিক নিষ্পেষণ চালানো হচ্ছে। আমরা এর নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে মুশতাক হত্যার বিচার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দেখতে চাই। মুশতাকের এই নির্ভিক আত্মদানের মধ্য দিয়েই দেশের তরুণ সমাজ জেগে উঠবে এবং দেশে মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতাসহ সুশাসন ও আইনের শাসন ফিরে আসবে। তারা আরও বলেন, বাংলাদেশের সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদ যেকোনো মানুষকে স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার দেয়। সেক্ষেত্রে কেউ লেখালেখি বা আঁকাআঁকির জন্য গ্রেফতার হতে পারেন না। কিন্তু ২০২০ সালের মে মাসে বাংলাদেশের পুলিশ জনপ্রিয় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে ঢাকার বাসভবন থেকে গ্রেফতার করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ ধারায় অভিযোগ আনা হয়। ওই মামলায় মুশতাকের আইনজীবী ৬ বার জামিনের জন্য আবেদন করলেও তা না-মঞ্জুর করেন আদালত। বক্তারা বলেন, যেখানে একজন ধর্ষককে, একজন জঙ্গিকে জামিন দেয়া হয়, সেখানে একজন লেখককে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে নির্যাতন করে, বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়। এই দায় সরকারকে নিতে হবে। এই আইনের আওতায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সবার মুক্তি দিতে হবে অনতিবিলম্বে। আর সেটি করতে সরকার ব্যর্থ হলে আগামীতে সাতক্ষীরায় বৃহৎ কর্মসূচী দিতে বাধ্য হবো আমরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা