শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দোকানঘর উদ্ধারের দাবিতে এক ব্যক্তির সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রতিপক্ষ কর্তৃক জমির মালিকের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের মোঃ সামছুর রহমান ওরফে খোকন মোল্যার ছেলে মোঃ সেলিম হোসেন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা সামছুর রহমান ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুল মজিদ সরদার জীবিত থাকা অবস্থায় তার কাছ থেকে ১৯৯৬ সালের ১৮ জুলাই ৫৩১৭ নং রেজিঃ কোবলা দলিল মূলে ৭ শতক জমি ক্রয় করেন। নামপত্তন করে খাজনা পরিশোধ পূর্বক ভালুকা চাঁদধপুর বাজারের সরকারি রাস্তা সংলগ্ন উক্ত জমিতে বাড়িসহ দোকান ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছি। কিন্তু জমি বিক্রেতা ভালুকা চাঁদপুর গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে মোমিনুর রহমান ওরফে মধু সরদার, মিজানুর রহমান, হাবিবুর রহমান হবি ও মাহবুবুর রহামন মাহবুব, একই গ্রামের সাইদুর রহমানের ছেলে আবু অহিদ বাবলু, আব্দুস সাত্তারের ছেলে ফারুক হোসেন মিঠু, আব্দুল মান্নানের ছেলে ইমদাদুল হক, আইয়ুব আলীর ছেলে রেজাউল কমির বাবু এবং মৃত শরিতুল্যার ছেলে গ্রাম ডাক্তার আব্দুল জব্বার গংরা গত ১৭ জানুয়ারি আমার ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। তারা এসময় আমাদের বাড়িঘর ভাংচুর করে এবং দোকান ঘর দখল করে নেয়।

সেলিম হোসেন অভিযোগ করে বলেন, এঘটনায় ওই দিন আমি থানায় অভিযোগ দিতে গেলে মধু সরদারের জামাতা আশাশুনির প্রতাপনগর গ্রামের মৃত শাহাদাত গাজীর ছেলে মোঃ জাকির হোসেন কল্লোল ওরফে উজ্জল গাজী প্রশাসনিক ক্ষমতা দেখানোর কারনে সাতক্ষীরা থানা আমাদের কোন অভিযোগ গ্রহণ করেনি। উল্টো উজ্জল গাজীর প্রভাবে ভূয়া ভাড়াটিয়া আব্দুল জব্বার বাদি হয়ে ২৩ জানুয়ারি থানায় আমাদের নামে একটি মিথ্যে মামলা দায়ের করে। মামলা বিষয় জানতে না পারায় ওই দিনই পুলিশ আমাকে গ্রেপ্তার করে কারগারে প্রেরণ করে। সাত দিন হাজত বাস করা পর জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসি। পরে মিজানুর রহমান দোকান ঘর ছেড়ে দেয়ার জন্য আমার কাছে ৭০ হাজার টাকা দাবি করে। কিন্তু টাকা পরিশোধের পরও তারা দোকানঘর ছাড়েনি। উল্টো মধু ও মিজান গংরা এখন আমাকে প্রশাসনের ভয় দেখাচ্ছে।

তিনি আরো বলেন, জামায়াত নেতা জব্বার মধূর কাছ থেকে ৫০ হাজার টাকায় দোকান ভাড়া নিয়েছে জানিয়ে বলে, আমার ৫০ হাজার টাকা দিলে আমি ঘর ছেড়ে দিব। সে অনুযায়ি সরল বিশ্বাসে জব্বারকে ৫০ হাজার টাকা দেয়া হলেও এখন ঘর ছাড়ছে না। গরু, ছাগল, হাস, মুরগি বিক্রি করে ও কিছু টাকা সুদে নিয়ে আমি তাদেরকে দিয়েছি। কিন্তু এখন আমি আমার সম্পত্তি ফেরত পাচ্ছি না। উল্টো তারা দেশীয় অস্ত্র নিয়ে রাত দিন আমাকে নজরদারিতে রাখছে এবং আমাকে ফাকা পেলে মেরে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আমি পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তহীনতায় ভুগছি।

তিনি দোকার ঘর উদ্ধার, মিথ্যে মামলার দায় থেকে অব্যহতি পেতে ও ওই সব দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী