বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচন: বাপী-সুজনের নেতৃত্বে সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের প্যানেল

জমে উঠেছে সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচন। নির্বাচনে বাপী-সুজনের নেতৃত্বে সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট্য চুড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে।

আগামি ৬ মার্চ সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

নির্বাচনে সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি পদে সময় টিভির মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি পদে দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি মোহাম্মদ আলী সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবজমিনের ইয়ারব হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কাফেলার ইদুজ্জামান ইদ্রিস, অর্থ সম্পাদক পদে দৈনিক লোকসমাজের শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক পদে দৈনিক আমাদের অর্থনীতির ফরিদ আহমেদ ময়না, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক জন্মভুমির শহিদুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে যারা প্রতিদ্বন্দিতা করছেন তারা হলেন, সাপ্তাহিক ইচ্ছেনদীর সম্পাদক মুকসুমুল হাকিম, দৈনিক করতোয়ার প্রতিনিধি সেলিম রেজা মুকুল, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিনিধি আব্দুল গফুর, এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদার ও দৈনিক আজকের সাতক্ষীরার মাসুদুর জামান সুমন।

এদিকে, সোমবার দুপুরে সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের ৮ সদস্য বিশিষ্ট্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
৮ সদস্যের এই কমিটির আহবায়ক হলেন দৈনিক যুগের বার্তা সম্পাদক আনম আবু সাইদ। পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, দৈনিক সুপ্রভাত সম্পাদক একেএম আনিছুর রহমান, এটিএন বাংলার প্রতিনিধি এম কামরুজ্জামান, বিটিভির প্রতিনিধি মোজাফফর রহমান, গাজী টিভির প্রতিনিধি কামরুল হাসান ও মাছরাঙা টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা এ সময় এই প্যানেলের সাংবাদিকদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক