শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা প্রদান করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা পলাশপোল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ যেন হয়ে উঠেছিল স্মৃতির সরণি, আবেগের বন্দর।
সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে জানুয়ারি–জুন ২০২৫ এ অবসরপ্রাপ্ত শিক্ষক–কর্মচারীদের হাতে তুলে দেয়া হলো অবসর ভাতা—শুধু অর্থ নয়, তাঁদের দীর্ঘ শিক্ষাজীবনের প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক।

সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, সম্পাদক আব্দুল মালেক গাজী এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন।

সমিতির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান তাঁর মূল প্রবন্ধে তুলে ধরেন শিক্ষকের দায়বদ্ধতা, সংগ্রাম আর ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তাঁদের আত্মত্যাগের মহিমা।

অনুষ্ঠানে আবেগঘন বক্তৃতা দেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম শামীম, বদিউজ্জামান খান, গাজী মিজানুর রহমান, সাবেক সচিব আব্দুল জব্বার, আব্দুল্লাহ, সুব্রত বৈদ্য, ফজলুর রহমান প্রমুখ।

প্রবীণ শিক্ষক–কর্মচারীদের চোখেমুখে ছিল অশ্রুজল আর আনন্দের দীপ্তি। একদিকে বিদায়ের ব্যথা, অন্যদিকে স্বীকৃতির মধুরতা। যেন শরতের স্নিগ্ধ আকাশে হঠাৎ উঁকি দেওয়া পূর্ণিমার চাঁদ—মুহূর্তটিকে আরও আবেগঘন করে তুলেছিল।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মোঃ নজিবুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন