মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক গৃহবধূকে (২০) বসত ঘরের সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৩ মার্চ) দুপুরে গ্রেফতার ৩ জনকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি রাত পৌনে ১২টার দিকে উপজেলার তমরদ্দী ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনায় ভুক্তভোগীর করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, এজাহারভুক্ত আসামি ফজর আলী ওরফে হেলাল (২৫), মো. মিরাজ (২৮), মো. নেজাম (৫০)।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে প্রতিদিনের মতো খাবার খেয়ে ওই গৃহবধূ (২০) তার স্বামীসহ নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। রাত অনুমানিক পৌনে ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গৃহবধূ ঘরের বাইরে গেলে কিছু বুঝে ওঠার আগেই ফজর আলী ওরফে হেলাল (২৫) তার মুখ চেপে ধরে ভিকটিমের বাড়ির পশ্চিম পার্শ্বে সাহাব উদ্দিন কালুর বাড়ির পুকুর পাড়ে নিয়ে যান।

সেখানে একই এলাকার আব্দুর রহীমের ছেলে মো. মিরাজ (২৮), মৃত মোয়াজ্জম হোসেনের ছেলে ফজর আলী প্রকাশ হেলাল (২৫) ও মৃত খোরশেদ আলমের ছেলে মো. নেজাম (৫০) গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মঙ্গলবার (২ মার্চ) ৩ জনকে আসামি করে হাতিয়া থানায় মামলা দায়ের করেন।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার আলোকে আসামিদের আটক করেছে পুলিশ। আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টেরবিস্তারিত পড়ুন

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ICTবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী