সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ১৭ হাজার ছাত্রীর তথ্য অ্যাপসে সংযুক্ত, নারী দিবসে উদ্বোধন

মণিরামপুরে মোবাইল অ্যাপসের উদ্বোধনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা মণিরামপুরের সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও মোবাইল অ্যাপস উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল অ্যাপস-এর উদ্বোধন করেন, বাংলাদেশ মহিলা পরিষদের যশোর জেলার সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য। বাল্য বিবাহ নিরোধে তৈরী সিএমপি মোবাইল অ্যাপসে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ হাজার ছাত্রীদের তথ্য যুক্ত করা হয়েছে। ১০৯ নম্বর থেকে বাল্য বিবাহের সংবাদ আসা মাত্রেই তথ্য ভান্ডার থেকে নাম, পিতার নাম, শ্রেণী ও বিদ্যালয়ের নামসহ সকল প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রীয়ভাবে পেয়ে যাবেন প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) পলাশ কুমার দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি তন্দ্রা ভট্টাচার্য্যকে নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত