শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উত্তাল মিয়ানমার: কারাগারে সু চির দলের আরো এক নেতার মৃত্যু

মিয়ানমারে দুই দিনের ব্যবধানে কারাগারে আটক অবস্থায় মারা গেছেন অং সান সুচির দলের আরো একজন নেতা। গতকাল মঙ্গলবার আটক হওয়া ওই নেতা কী কারণে মারা গেছেন, সে বিষয়ে এখনো মুখ খোলেনি জান্তা সরকার।

এদিকে, দেশটিতে চলমান জান্তাবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। বিক্ষোভে সামরিক সরকারের দমন-পীড়নকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রতিদিনকার চিত্র সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে মিয়ানমারের রাজপথ। চলে সামরিক সরকারের বিরুদ্ধে স্লোগান-বিক্ষোভ। বিক্ষোভের প্রথম দিকে নারীদের অংশগ্রহণ কম থাকলেও ক্রমেই বাড়ছে তাদের উপস্থিতি।

বিক্ষোভ যতই দীর্ঘমেয়াদি হচ্ছে ততই বাড়ছে আন্দোলকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর নির্যাতন-নিপীড়ন। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং আহ্বান উপেক্ষা করে প্রতিবাদী সাধারণ মানুষের ওপর গুলি চালানো অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা।

শুধু বিক্ষোভে গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি নিরাপত্তা বাহিনী। মানবাধিকারকর্মীদের অভিযোগ, পুলিশ অং সান সুচির দলের নেতাকর্মীদের আটক করে তাদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। এমন অভিযোগের মধ্যেই কারাগারে আটক অবস্থায় মারা গেছেন অং সান সু চির দলের আরো একজন নেতা। মঙ্গলবার আটক হওয়া ওই নেতা কী কারণে মারা গেছেন, জান্তা সরকার মুখ না খুললেও পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

দেশটিতে চলমান সংকটের মধ্যে বিক্ষোভে সামরিক সরকারের দমন-পীড়নকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, কোনো আহ্বানই তোয়াক্কা করছে না মিয়ানমারের সেনাবাহিনী। তারা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েই যাচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে দেশটির বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করা হবে।

সামরিক অভ্যুত্থানের পর সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর মিয়ানমারে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।

সূত্র: রয়টার্স

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা