শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সামান্য বৃষ্টিতে মনিরামপুরের রাজগঞ্জ বাজারের রাস্তায় কাদা-পানি, চরম দুর্ভোগ

সামান্য বৃষ্টি হলেই রাজগঞ্জ বাজারের অধিকাংশ জায়গায় কাদা-পানি জমে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ পথচারীরা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই সমস্যা সমাধানের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পথচারীরা।

মণিরামপুর উপজেলার প্রাচীনতম বাণিজ্যিক শহর রাজগঞ্জ বাজার। এই বাজারটি প্রায় সব অংশই চালুয়াহাটি ইউনিয়নের অন্তর্ভূক্ত।

রাজগঞ্জের পার্শ্ববর্তী অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন এ বাজারে আসে বিভিন্ন কাজ-কর্মের জন্য। কিন্তু চলতি বর্ষা মৌসুমে বাজারের অবস্থা অত্যান্ত বেহাল। কাদা-পানিতে একাকার। মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ সীমাহীন।

ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা ও বৃষ্টির পানি তাৎক্ষনিকভাবে সম্প্রসারনের কোন সু-ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজারের ব্যস্ততম সড়কের উপর দেখতে-দেখতে পানি জমে যায়। ফলে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। এতে সাধারণ পথচারীদেরকে চরমভাবে ভোগান্তি পোহাতে হয়।
গত দু’দিনের বৃষ্টির ফলে বাজারের অধিকাংশ রাস্তা প্লাবিত হতে দেখা গেছে। স্কুল রোডটির উপর পানি জমে থাকায় চলাচল করতে পারচ্ছে না পথচারীরা।

কোনো রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা নেই। যে কারণে এসব রাস্তার উপর দীর্ঘসময় পানি জমে থাকে। ড্রেনের ময়লা আবর্জনা ঠিকমত পরিষ্কার না করার কারণে ড্রেনের ভিতর জমে থাকা ময়লা আবর্জনা রাস্তার উপর উঠে আসে।

বাজারের ব্যবসায়ী খলিলুর রহমান, লাভলু, আহম্মদ আলী, শহিদুল ইসলাম জানান- আমরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলেছেন।

কয়েকজন পথচারী বলেন- রাজগঞ্জ বাজারে বর্ষা মৌসুমে চলাচল করা একেবারে অনুপযোগী। বাজার সদয় করতে যাওয়া খুব কষ্টকর হয়ে দাড়িয়েছে।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বাজারের ব্যবসায়ী ও পথচারীদের দাবী বাজারের ভিতরের রাস্তাগুলো দ্রুত সংস্কার করা।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা