বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাটকা নিধন অভিযানে পুলিশের গুলিতে জেলে নিহত

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে জেলেদের সঙ্গে নৌ পুলিশের টহল দলের সংঘর্ষ হয়েছে।

সোমবার (১৫ মার্চ) মধ্যরাতে মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে পুলিশের শর্টগানের গুলিতে আহত এক জেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত জেলে মাসুদ মাল (২২) এর বাড়ি মুন্সিগঞ্জ জেলার কালিরচর এলাকায়। তার বাবার নাম আবুল মাল।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, সোমবার রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল হোসেন সরকারের নেতৃত্বে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এ সময় নদীতে জাটকা নিধন করেছে, এমন একদল জেলেকে আটকের চেষ্টা করে নৌ পুলিশ। কিন্তু জেলেরা তাদের নৌকা থেকে পুলিশের ওপর লগি বৈঠা ও ইটের টুকরো নিয়ে হামলা করে। এতে আত্মরক্ষায় পুলিশ শর্টগানের এক রাউন্ড গুলি ছোড়ে।

এই ঘটনায় মাসুদ মাল নামে একজন জেলের বাম পায়ের হাটুর ওপরে গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৬ মার্চ) ভোর সাড়ে চারটায় চিকিৎসাধীন অবস্থায় এই জেলে মারা যান।

পুলিশ সুপার আরো জানান, এই ঘটনায় দুজন জেলেকে আটক করা হয়েছে। একই ঘটনায় ২৫ কেজি জাটকা, ২ হাজার মিটার জাল এবং ইঞ্জিনচালিত মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়।

আটক একজন হচ্ছে নিহত মাসুদের ছোটভাই নজির মাল (১৭)। অন্যজনের আমির হোসেন (৬৫)। এদিকে এই ঘটনার পর মোহনপুরে নৌ পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে যান।

অন্যদিকে স্বজনের মৃত্যুর সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ থেকে পরিবারের সদস্যরা মোহনপুর নৌ পুলিশ ফাঁড়িতে ছুটে আসেন। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন।

জানা গেছে, জেলে মাসুদ মালের এক শিশু সন্তান রয়েছে। নিহত মাসুদের মরদেহের ময়নাতদন্ত হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে পুলিশের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগেবিস্তারিত পড়ুন

ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন

ঢাকা-চট্টগ্রাম রুটে দ্রুতগতির ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই রুটে ইলেকট্রিকবিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি