শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭ আগস্ট, ২০২০

করোনা ও আম্পান মোকাবেলায় সাধারণ মানুষের পাশে যশোর সেনানিবাস

করোনা ও আম্পান মোকাবেলায় সাধারণ মানুষের পাশে রয়েছে যশোর সেনানিবাস।

প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে দুর্বিষহ দিন কাটাচ্ছে দেশের মানুষ। বিভীষিকাময় এমন পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পাশে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে দেশের দক্ষ, চৌকস ও অকুতোভয় সেনাবাহিনী।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় কোয়ারেন্টাইনে থাকা মানুষদের খোঁজ খবর নেওয়া ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
ভয়ঙ্কর এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেঁকাতে নাগরিকদের সচেতন করার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পুরোমাত্রায়। নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে কেনাবেচা চলছে কিনা এই বিষয়টিও নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।
সরকারি নির্দেশনা মোতাবেক সঠিক সময়ে দোকান/মার্কেট খোলা ও বন্ধ করা হচ্ছে কীনা তা তদারকি করতে কখনো কখনো স্থানীয় প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে।

এছাড়াও মহামারী এই দু:সময়ে দেশব্যাপী উপার্জন হারানো নিম্ন আয়ের মানুষজনকে দেওয়া হচ্ছে মানবিক সহায়তা ও ত্রাণসহ সুরক্ষা সামগ্রী। পাশাপাশি গণপরিবহন মনিটারিং, স্বাস্থ্যসেবা প্রদানসহ সকল প্রকার জনসচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে, আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি ঘরবাড়ী মেরামত, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, সুপেয় পানি সরবরাহসহ নানাবিক জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী