শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সাথে এমপি শাহীন চাকলাদারের মতবিনিময়

যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছেন যশোর-৬ আসনের নব নির্বাচিত এমপি শাহীন চাকলাদার।

শুক্রবার বিকালে কেশবপুর পৌরসভা হলরুমে মধুসূদন সংস্কৃতি বিশ্ব বিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্ববায়ক হারুন অর রশীদ-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহীন চাকলাদার এমপি বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সাগরদাড়িতে মধুসূদন সংষ্কৃতি বিশ্ববিদ্যালয় গোটা যশোরবাসির প্রাণের দাবি। এ দাবি বাস্তবায়নে আমি আপনাদের পাশে থাকবো।

সংস্কৃতি বিশ্ব বিদ্যালয় বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য সাংবাদিক দিলীপ মোদকের সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমীন, সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, মধুসূদন সংস্কৃতি বিশ্ব বিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য সুকুমার দাস, যশোর তির্যকের সভাপতি দীপংকর দাস রতন, মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক মনিরুল ইসলাম, রুখসানা ইসলাম শিল্পী, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান বকুল, যশোর শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বুলু, মুক্তিযোদ্ধা মনিমোহন ধর, সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান, কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান, মধুসূদন সংস্কৃতি বিশ্ব বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য সৈয়দ আকমল আলী, নিজাম উদ্দীন, বাবর আলী গোলদার, মফিজুর রহমান নান্নু, স্বপন মন্ডল, উজ্জ্বল ব্যানাজী, সাংবাদিক উৎপল দে, অনুপম মোদক প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল ইসলাম মনি, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্র নাথ কুন্ডু, ছাত্রলীগের ঐশি প্রমুখ।

প্রাথমিক শিক্ষক কর্মচারী কল্যাণ
সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম
মোস্তফার ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

যশোরের কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি (রেজিষ্টার)-এর আয়োজনে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি, স্মরণসভা ও দোয়া মাহফিল শুক্রবার দুপুরে রাজনগর বাঁকাবর্শী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক সংগঠনের সাবেকসহ-সভাপতি নিজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষক সমিতির মহাসচিব মুনছুর আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম ও কেশবপুর উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি (রেজিষ্টার)-এর সাধারণ সম্পাদক বিধান মন্ডল। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মশিয়ার রহমান।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ