শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে যশোরেশ্বরী মন্দিরের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে ভারতীয় হাইকমিশনার

ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্যামনগরে যশোরেশ্বরী কালী মন্দিরে নিরাপত্তা সংক্রান্ত সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোড়াইস্বামী।

তিনি যশোরেশ্বরী কালী মন্দির এসে পৌছান শনিবার ১২টা ১৫ মিনিটে। আসার সাথে সাথে শঙ্খর ধ্বনি, উলুধ্বনির, ঢাকঢোল পিটিয়ে তাকে বরণ করে নেন দেবীর পূজা দিতে আসা ভক্ত বৃন্দরা।
এরপর তিনি ১২ টায় ৩০ মিনিটে শনিবার সাপ্তাহিক পূজায় অংশ গ্রহণ করে পূজা দেন। পরবর্তীতে তিনি ভারত প্রধান মন্ত্রীর বিশ্রামাগার , মন্দির প্রাঙ্গণ, মন্দিরের নবনির্মিত রাস্তা এবং ৪টি হেলিপ্যাড এলাকা পরিদর্শন করেন।

এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না, প্রটোকল অফিসার অমরিশ কুমার, এডিশনাল ডিআইজি (ক্রাইম) নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবুজর গিফারী, সহকারী কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা।

একই রকম সংবাদ সমূহ

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী

জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আসুন, আজ এই জাতীয়বিস্তারিত পড়ুন

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবেবিস্তারিত পড়ুন

৭ কিলোমিটার পথ হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদেরবিস্তারিত পড়ুন

  • গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • তাহসিফ হ-ত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপ
  • কারাগারে নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা
  • কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ
  • দেয়ালে আওয়ামী স্লোগান, সিসিটিভি ফুটেজ দেখে ৫ শিক্ষার্থী শনাক্ত
  • দেশে ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
  • রমজান আসার আগেই ছোলার বাজারে উত্তাপ
  • ফ্যাসিবাদী শাসন পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে : জামায়াত আমির
  • ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন