সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে কেমিক্যাল দিয়ে পাকানো কলা বিক্রি হচ্ছে দেদারছে!

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে অবাধে কেমিক্যাল দিয়ে পাকানো কলা বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আর ওই সব কলা খেয়ে বিশেষ করে শিশু-কিশোররা নানাবিধ রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে।

প্রতিদিনই রাজগঞ্জ বাজারে স্থানীয় কলা ব্যবসায়ীরা বিক্রির জন্য কলা উঠান।

অভিযোগে জানা যায়, ওই সকল কলা, কেমিক্যাল দিয়ে পাকানো। কলা ব্যবসায়ীরা কাঁচাকলা গুদামে রেখে তাতে কেমিক্যাল (রাসায়নিক বিষ) স্প্রে করে দ্রুত পাকায় বাজারে বিক্রি করার জন্য।

শনিবার (২০ মার্চ-২০২১) রাজগঞ্জ এলাকার অনেকেই এ প্রতিনিধিকে বলেন- রাজগঞ্জ বাজারের এক শ্রেণির অসাধু কলা ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় কাঁচা কলায় কেমিক্যাল মিশিয়ে পাকায়ে গাছপাকা বলে বিক্রি করছে। এতে ক্রেতা সাধারণ প্রতিনিয়ত ওই সকল কলা কিনে প্রতারিত হচ্ছেন। সেই সঙ্গে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পাকানো ওই কলা খেয়ে অনেকে নানাবিধ রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলেও জানাযায়।

বিশেষজ্ঞরা বলেন- কেমিক্যাল দিয়ে পাকানো কলা শিশু-কিশোরদের জন্য মারাত্মক ক্ষতিকর। শিশু-কিশোররা বিষযুক্ত কলা খেয়ে কিডনির সমস্যা, হার্ডের সমস্যা, লিভারের সমস্যা এবং ব্লাড ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হতে পারে।
এজন্য ওই সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫বিস্তারিত পড়ুন

দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ

দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটির নেতারা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো.বিস্তারিত পড়ুন

  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী
  • মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ