বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পানির পোকা মারা বিষ বিক্রয় করে কীটনাশক ব্যবসায়ী বিপাকে

সাতক্ষীরার কলারোয়ায় পানির পোকা মারা বিষ বিক্রয় করে বিপাকে পড়েছে এক ব্যবসায়ী।

ঘটনাটি ঘটেছে-কলারোয়া পৌর বাজারের কলাগাছি মোড়ে।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকালে কীটনাশক ব্যবসায়ী শাহামত আলী জানান- তার কলারোয়া বাজারের কলাগাছি মোড়ে একটি কীটনাশকের দোকান রয়েছে। তিনি ওই দোকানে বসে বেচা কেনা করেন। গত ৪ এপ্রিল বেলা ১১টার দিকে শ্রীপতিপুর গ্রামের নুর আলীর ছেলে মোকছেদ আলী তার দোকানে আসেন। এসময় তিনি বলেন-তার ১বিঘা ২৫ কাটা জমিতে একটি পুকুর রয়েছে। ওই পুকুরের পানিতে ব্যাপক ভাবে পোকা হয়েছে। তিনি তার পুকুরের পানির পোকা মারার জন্য ৪০০ গ্রাম বিষ কিনে নিয়ে যান। পরে তিনি বেলা ১২টার দিকে ওই বিষ পুকুরের পানিতে ছিটিয়ে দেন। বেলা ২টার দিকে বিষ প্রয়োগের ফলে পানিতে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মরে পানির উপর ভাসতে থাকে। এদিকে পুকুরের মাছ মরে যাওয়ায় একটি গ্রুপ ওই দোকানীকে দায়ী করে বিভিন্ন প্রকার হয়রানী করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন-মাছ মরে যাওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা দেয়া লাগবে। তা না হলে থানা পুলিশ দিয়ে তাকে হয়রানী করা হবে বলেও একাধীক বার হুমকি দেয়া হচ্ছে।

কীটনাশক কেনার সময় তার পুকুরে মাছ আছে বলা হয়নি। শুধু মাত্র পানির পোকা মারার জন্য এই কীটনাশক নিয়েছেন।

তিনি আরো বলেন-পানির পোকা মারার বিষ বিক্রয় করে তিনি মাহা বিপাকে পড়েছেন। বিষয়টি নিয়ে তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা