মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানুষের আত্মায় সম্পর্কিত জনগণের দল বিএনপি : মির্জা ফখরুল

নতুন-পুরনো বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সরকারবিরোধী বৃহত্তর রাজনৈতিক জোট তৈরি করতে যাচ্ছে বিএনপি।

এমন তথ্য জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনেই দাবি আদায় করা হবে।

সংকটময় পরিস্থিতিতেও বিএনপি টিকে রয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের কথা বলে বলেই দলটিকে নিঃশেষ করা সম্ভব নয়।

দীর্ঘদিন ঝিমিয়ে থাকার পর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে কেন্দ্র করে গত মাসে হঠাৎ করেই রাজপথে সরগরম হয়ে ওঠে বিএনপি। একের পর এক রাজনৈতিক কর্মসূচি দিয়ে আন্দোলনে ফেরার আভাস দেয় দলটি।

তবে করোনার প্রকোপের সঙ্গে সঙ্গে আবারো ঘরোয়া কর্মসূচিতে ফিরে যায় বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, এ পরিস্থিতিতেও সরকারবিরোধী নতুন জোট গোছানোর কাজ চলছে পুরোদমে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা আমাদের দলকে সংগঠিত করছি। অন্য দলেগুলোর সঙ্গে কথা বলা হচ্ছে এবং একটা ঐক্যের, জাতীয় ঐক্য সার্বিকভাবে জণগণের ঐক্য তৈরি করে আমরা এ অবস্থার-পরিস্থিতির অবসান ঘটাতে চাই। আমাদের শুধু ঐক্যফ্রন্ট না, ২০ দল ছিল, আছে এখনো। আমরা সবার সঙ্গে কথা বলছি। কীভাবে আরো বৃহত্তর ঐক্য গড়ে তোলা যায় সে বিষয়ে।

বিএনপিবিরোধী নানা তৎপরতার অভিযোগ তুলে দলীয় মহাসচিব বলেন, কোনো ষড়যন্ত্রই দলটিকে থামিয়ে রাখতে পারবে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি হচ্ছে জনগণের দল। এর রাজনীতি সঙ্গে বাংলাদেশের মানুষের আত্মার সম্পর্ক রয়েছে। যারা সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশ-সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করে তাদের দল হচ্ছে বিএনপি। আর সে কারণে কখনোই বিএনপিকে নি:শেষ করা সম্ভব হয়নি, বারবার চেষ্টা করা হয়েছে কিন্তু কখনোই শেষ করতে পারেনি। ফিনিক্স পাখির মতোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেগে উঠেছে।’

জাতীয় ঐক্য গড়ে তোলার পাশাপাশি দলের সাংগঠনিক শৃঙ্খলা ও শক্তি বাড়ানোর কাজ চলছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সৌজন্যেঃ সময় নিউজ

একই রকম সংবাদ সমূহ

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বাবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতারবিস্তারিত পড়ুন

  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • পুলিশের ওপর হামলা হতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি