মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোদিকেও না ছাড়ার হুশিয়ারি মমতার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফোন ট্যাপ করার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শীতলকুচি নিয়ে তার ফোনের কথোপকথন কিভাবে ট্যাপ হল জানতে সিআইডিকে তদন্তের নির্দেশ দেবেন বলেও জানিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

শনিবার মমতা বলেন, আমার ফোন কল ট্যাপ করায় মদদ দিয়েছেন মোদি। তাই তিনি নিজের ভাষণে তার উল্লেখ করেছেন। মানুষ ব্যাপারটা বুঝে গেছে।

এরপরই প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে মমতা বলেন, তাহলে প্রধানমন্ত্রী, আপনি আমার ফোন ট্যাপ করেছেন। লজ্জা করে না। প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করুন। তারপরে মানুষকে মুখ দেখাবেন। আপনার লজ্জা করে না একজন মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপ করতে।

মমতার দাবি, গোপনীয়তার বিধি মেনে এটা করা যায় না। রায় আছে সুপ্রিমকোর্টের। আমি ইতিমধ্যে সিআইডিকে তদন্ত করতে দিয়েছি। কারা করেছে?

মোদিকে হুশিয়ারি দিয়ে মমতা আরও বলেন, আপনার লজ্জা থাকলে আপনি ক্ষমা চাইবেন। নইলে তদন্তে কিন্তু আপনাকেও ছাড়বো না।

শনিবার আসানসোলে ভোটপ্রচারে এসে মমতার ফাঁস হওয়া অডিও কলের প্রসঙ্গ তোলেন মোদি।
তিনি বলেন, কোচবিহারে মৃতদের নিয়ে নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধির পরিকল্পনা করেছিলেন মমতা।

একই রকম সংবাদ সমূহ

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির