বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদককে গুলি, ৪ জনকে আটক করেছে পুলিশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সন্ত্রাসী হামলায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুর নবী চৌধুরীসহ তিনজন আহত হওয়ার ঘটনার পর পুলিশ চারজনকে আটক করেছে।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে বসুরহাট পৌরসভা চত্বর থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- চরপার্বতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. আসলামের ছেলে ইসমাইল হোসেন পলাশ (২৫), বসুরহাট পৌরসভা ৭ নং ওয়ার্ডের মৃত মনির আহমেদের ছেলে মো. নুর আলম রাসেল (২৮), একই এলাকার ৫ নং ওয়ার্ডের মৃত মনোরঞ্জন মজুমদারের ছেলে প্রবণ চন্দ্র মজুমদার (৩৩) ও ৬নং ওয়ার্ডের মৃত আবুল বাসারের ছেলে ইমাম হোসেন ছোটন (২৪)।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, পুলিশের অভিযান এখনও চলছে। এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। এদের বিষয়ে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুর নবী চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করার প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। আজ সন্ধ্যায় উপজেলার চরফকিরা, চরকাঁকড়া, রামপুর, চরপার্বতী ও চর এলাহী ইউনিয়নে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সূত্রে. সময় নিউজ

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!