শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বীর মুক্তিযোদ্ধা মীর রিয়াসাত আলী’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বাংলাদেশ নৌবাহিনীর সংগঠক বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র মেজো চাচা প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) মীর রিয়াসাত আলী’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

শনিবার (৮ মে) রাত ৯টা ৪৫ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেছেন। রবিবার (৯ মে) বাদ যোহর সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

নামাজে জানাযায় ইমামতি করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া। এর আগে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

নাজাজে জানাযার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) মীর রিয়াসাত আলী’র মরদেহে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মরহুমের ভাতিজা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।

নামাজে জানাযা শেষে মরহুমের মরদেহ শহরের মুনজিতপুরস্থ পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় নামাজে জানাযায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোশারফ হোসেন মশু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম মহি, এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, সাবেক সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, সাপ্তাহিক ইচ্ছেনদী’র চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি শেখ নুরুল হক, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশেম উদ্দিন হিমেল, শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর, আইনুল ইসলাম নান্টা, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, মীর হাবিবুর রহমান বিটু, ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দীপসহ জেলার বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা