রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মধ্যেরাতেও মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে বাড়ি ফেরা মানুষের ঢল

মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে ঈদে ঘরে ফেরা যাত্রীদের ঢল নেমেছে। গত কয়েকদিন ধরে ঘাটে মানুষের ভিড় থাকলেও সোমবার (১০ এপ্রিল) তা আরও বেড়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত ঘরে ফেরা মানুষের ভিড়ের কারণে পা রাখার ঠাঁই ছিল না। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যাত্রীরা নদীর স্রোতের মতো বাড়ি ফিরছেন।

তবে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। এদিন মধ্যেরাতেও ঘাট এলাকায় ছিল জনস্রোত। রাতে পৌনে ২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ঈদে ঘরমুখো মানুষের জনস্রোত অব্যাহত ছিল। ফেরিগুলোতে যানবাহন ঠাঁই পাচ্ছিল না জনস্রোতের কারণে।

দিনের বেলায় বিকালে চারটি ফেরি চলাচল করলেও রাতে ১৫টি ফেরি সচল ছিল। তবে একটি ফেরি কিছু সময় বিকল থাকায় ১৪টি ফেরি দিয়েই ঘরমুখো মানুষ এবং পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সসহ জরুরি যান পারাপার করা হয়। ঘাটে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট সোহরাব হোসেন বলেন, রাতের বেলায় এতো মানুষ কোথা থেকে আসছে, বুঝতে পারি না। ফেরিঘাটে মানুষ আর মানুষ।

ট্রাফিক ইন্সপেক্টর হাফিজুর রহমান জানান, রাত পৌনে ২টার দিকে ২ নম্বর ঘাট থেকে ফেরি রায়পুরা রওনা হয়। বিশাল এই ফেরিতে সবই মানুষ। শুধু দুটি ট্রাক এবং আটটি ছোট যান কোন ক্রমে স্থান পায়। ঘাটে এখনও চার শতাধিক ট্রাক এবং ৮০টি ছোট যান পারাপারের অপেক্ষায়।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির জানান, জরুরি পরিসেবা ছাড়া ফেরি চলাচল বন্ধ এবং রাতে পণ্যবাহীবাহী ট্রাক পারাপারের ঘোষণার পরও অনেকেই বুঝতে না পেরে ঘাটে রওনা হয়ে বিড়ম্বনায় পড়ছেন। অনেকে ফেরতও যাচ্ছেন। আর যারা পার হচ্ছেন- অনেক কষ্ট করছেন।

ফেরি বন্ধের কঠোর ঘোষণা ও বিজিবি মোতায়েন করেও শিমুলিয়া ঘাট দিয়ে ঘরমুখো মানুষের স্রোত ঠেকানো যাচ্ছে না।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

পতিত আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • অবশেষে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের
  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে