সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আরব সাগর থেকে উঠে আসা ঘূর্ণিঝড় তাউতে ভারতের গুজরাট উপকূলে আঘাত হেনেছে। এ সময় ঝড়ের গতিবেগ ছিল প্রায় ১৬০ কিমি। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে সেখানকার উপকূলীয় এলাকা। তাউতের দাপট শেষ হবার আগেই বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অস্বাভাবিক উত্তপ্ত হয়ে আছে সাগরের পানি। ফলে আগামী এক সপ্তাহের মধ্যে সেখানে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আর এই লঘুচাপটি দ্রুতই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে কোথায় আঘাত হানবে সে ব্যাপারে এখন নিশ্চিত নয় আবহাওয়া অফিস। তবে এ মাসের প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা প্রবল। তবে সেটি কোথায় তৈরি হবে, তা এখনই বলা সম্ভব নয়।

এদিকে রাজধানী ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ ৯টি অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের যে তাপপ্রবাহ বইছে তা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (১৭ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যশোরে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ২২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদেরা বলছেন, এ ধরনের উষ্ণ আবহাওয়া সাগরে লঘুচাপ তৈরির ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি করে।

ঘূর্ণিঝড় নিয়ে গবেষণায় যুক্ত বাংলাদেশি গবেষক মোস্তফা কামাল এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, বিশ্বের ঘূর্ণিঝড়-বিষয়ক সবকটি ভূ-উপগ্রহের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি মাসের শেষের দিকে আন্দামানে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আমাদের আগামী এক সপ্তাহ বঙ্গোপসাগরের তাপমাত্রা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক