বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ২য় দিনে ৪ খেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক/ বালিকা, অনুর্ধ-১৭) এর কলারোয়া উপজেলা পর্যায়ের ২য় দিনের ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার (২৯ মে) সকালে ২য় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় কেরালকাতা বনাম লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ। নির্ধারিত সময়ে ড্র থাকায় ট্রাইব্রেকারে ৩-২ গোলে লাঙলঝাড়া জয়লাভ করে।

২য় খেলায় কলারোয়া পৌরসভা ও কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কলারোয়া পৌরসভার রাসেলের (৩) দু’টি গোলে দল জয়লাভ করে।

বিকেলে দিনের ৩য় খেলায় মুখোমুখি হয় দেয়াড়া বনাম জালালাবাদ ইউনিয়ন পরিষদ। নির্ধারিত সময়ের প্রথমার্ধের ১০ ও দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে দেয়াড়ার রিজভী (১০) ২টি গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

৪র্থ খেলায় কুশোডাঙ্গাকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে কয়লা।

বিজয়ী দলগুলো পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যাতা অর্জন করেছে।

খেলাগুলি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, রাশেদুল হাসান, মোশাররফ হোসেন, সাইদুর রহমান ও সাজু হাওলাদার।
মেডিকেল টিমের দায়িত্বে ছিলেন সহকারী প্রোগ্রামার মোতাহের হোসেন, স্যাকমো পিয়াস কুমার দাস, সুজন দাস ও রেজাউল করিম লাভলু।

ধারাভাষ্যে ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন, মিজানুর রহমান ও রুস্তম আলী।

মাঠে উপস্থিত থেকে খেলাগুলি উপভোগ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আকতার হোসেন, কলারোয়া পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুল, জাহিদুর রহমান খান চৌধুরী, এ্যাড. শেখ কামাল রেজা, দীলিপ ঘোষ, চেয়ারম্যান সম মোরশেদ, নুরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মাহবুবুর রহমান মফে, আবুল কালাম আজাদ, কলারোয়া নিউজের হাবিবুর রহমান রনি প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি