শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের এমপি মাশরাফীর সৌজন্যে এতিমদের খাবারের ব্যবস্থা

নড়াইল সদরের প্রত্যেক এতিমখানায় নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার সৌজন্যে ৭শ এ’তিমকে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সমস্ত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আত্মার মাগফিরাত কামনা করে এ খাবারের ব্যবস্থা করা হয়।

জেলা আওয়ামী লীগ নেতা মিলন খান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মাশরাফীর সৌজন্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলর তত্ত্বাবধানে সদরের ২৫টি এ’তিমখানায় ৭শ উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে এসব খাবার পরিবেশন করা হয়।

এদিকে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোকবার্তায় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০।
জাতীয় শোক দিবস এ আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে, স্মরণ করছি শহীদ শেখ কামাল, শহীদ শেখ জামাল, শহীদ শেখ রাসেলসহ ১৫ আগস্টের সকল শহীদদের। অন্যায়ের বিরুদ্ধে আমৃত্যু আপোসহীন, আজীবন লড়াই-সংগ্রাম করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোটি কোটি মানুষের হৃদয়ে পরম শ্রদ্ধায় চিরদিন বেঁচে থাকবেন তাঁর তর্জনীর হেলনে, তাঁর দরাজ কণ্ঠের বক্তৃতায় আর এদেশের মাটি ও মানুষকে জীবন দিয়ে ভালোবাসার জন্য।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক