সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে করোনা আক্রান্ত হয়ে আ’লীগ নেতা সিদ্দিক আহম্মেদের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ (৭০) মারা গেছেন।

রোববার (১৬ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্দিক আহম্মেদের ভাতিজা অ্যাডভোকেট বেলায়েত হোসেন।
এর প্রায় ১০দিন আগে করোনা আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য সিদ্দিক আহম্মেদকে নড়াইল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তিনি হাসপাতালে আইসিইউতে (ইন্টেন্সিভ কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন।

এদিকে আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহম্মেদের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মতুর্জা।
তিনি শোকবার্তায় বলেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নড়াইল জনপদের মাটি ও মানুষের প্রিয় নেতা, প্রবীণ আইনজীবী সিদ্দিক আহমেদের মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। ৭১ এর রণাঙ্গনের এই বীরসেনানীর মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

অন্যদিকে নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) সিদ্দিক আহম্মেদের জানাজা শেষে নড়াইল পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছাড়াও নড়াইল জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন।
সিদ্দিক আহম্মেদের স্ত্রী আঞ্জুমান আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী।

স্ত্রী ও দুই মেয়েসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়

মামলার ভারে নুয়ে পড়া সাতক্ষীরার বিচারিক কর্মকান্ডকে দ্রুততম সময়ে বিচার প্রার্থী মানুষেরবিস্তারিত পড়ুন

বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খুনি সেনা কর্মকর্তা মেজর (অব.)বিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের