মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্রাহকের অ্যাকাউন্টে ৪ লাখ কোটি টাকা! গ্রাহক বললেন ‘তার নয়’

ধরুন, আপনার মোবাইলে হঠাৎ একটি মেসেজ আসলো, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কয়েক হাজার কোটি টাকা নতুন করে যোগ হয়েছে। তখন আপনার কেমন লাগবে? আপনার মনের অবস্থা কী হবে? এমন কখনো সম্ভব?

যুক্তরাষ্ট্রের লুসিয়ানা রাজ্যে বসবাসরত রিয়েল এস্টেট এজেন্ট ড্যারেন জেমস এবং তার স্ত্রীর সঙ্গে এমন আশ্চর্যজনক ঘটনাই ঘটেছে। এই দম্পতি হঠাৎ মোবাইল ফোনে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটি টেক্সট বার্তা পান যে, তাদের অ্যাকাউন্টে ৫০ বিলিয়ন ডলার স্থানান্তরিত হয়েছে, যা টাকার অঙ্কে দাঁড়ায় চার লাখ ২৪ হাজার ৫০০ কোটি ৪৫ লাখ।

ড্যারেন জেমস তাৎক্ষণিকভাবে তার ব্যাংকে ফোন করে তাদের জানিয়ে দেন যে, তার অ্যাকাউন্টে যেই ৫০ বিলিয়ন ডলার স্থানান্তরিত হয়েছে, তা তাদের নয়।

ড্যারেনের এই ফোনকলের পর ব্যাংকটি তৎক্ষণাত টাকা প্রত্যাহার করে নেয়। তবে টাকাটি কোথা থেকে এসেছে তা ব্যাংক জেমস দম্পতিকে জানানো হয়নি।

ড্যারেন বলেছেন যে, নিজের অ্যাকাউন্টে এত বড় অঙ্কের অর্থ দেখার অভিজ্ঞতা দুর্দান্ত। কারণ তিনি তার জীবনে এত শূন্য কখনও দেখেননি।

শনিবার এ ঘটনা ঘটে এবং তিন দিন ধরে এই টাকা ড্যারেন জেমসের অ্যাকাউন্টে থেকে যায়। জীবনের তিন দিন জেমস বিলিওনার ছিলেন। জেমস ও তার স্ত্রী স্মৃতিস্বরূপ এর একটি স্ক্রিনশট রেখে দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনবিস্তারিত পড়ুন

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল