বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় পানি নিস্কাশনের ড্রেন বন্ধ করে ঘর নির্মাণ : পানিবন্দী ৪০ পরিবার

সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের মুড়াকলিয়া গ্রামে দীর্ঘদিনের পানি সরবরাহের ড্রেন বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। একটি মহলের ইন্ধনে উক্ত স্থানে ঘর নির্মাণ করায় সম্প্রতি বৃষ্টির পানিতে ৪০ থেকে ৫০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে।

এদিকে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পানি নিস্কাশন হলেও ঐ মহল স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানান অপপ্রচারে করছে।

তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মুড়াকলিয়া গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে আব্দুস সবুর সরদার, মৃত শামছুদ্দিন মোড়লের ছেলে আবু আজাদ মোড়ল, মৃত ছইল উদ্দীনের ছেলে আব্দুস সাত্তার মোড়ল, মৃত জেকের সরদারের ছেলে সাজ্জাদ সরদার, আনিস সরদারের ছেলে আব্দুর রহমান, আয়ুব সরদারের ছেলে শাহিনুর সরদার রবিবার সকালে জানান, বৃটিশ আমল থেকে এই ড্রেন দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশন হয়ে আসছে। হঠাৎ একই গ্রামের মৃত মোহাম্মদ শেখের স্বামী পরিত্যক্তা কন্যা জেসমিন নাহার তার পিতার পৈত্রিক সম্পত্তি উল্লেখ করে দীর্ঘদিনের পানি নিষ্কাশনের ড্রেনটি মাটি ভরাট করে বন্ধ করে দেয়। ইতোপূর্বে মাপ-জরিপ করে ড্রেনের রাস্তা বাদ রেখে এনামুল হককে ৪৫ ফুট এবং জেসমিন নাহারকে ৪৫ ফুট জায়গা ভোগদখলে রেখে আপোষ করা হয়।

এদিকে কয়েকদিনের ভারী বৃষ্টিতে এলাকায় ৪০ থেকে ৫০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা প্রশাসন বরাবর লিখিত আবেদন করলে শনিবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি পানি নিষ্কাশনের জন্য স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) কে এবং ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনকে নির্দেশ দেন। সহকারি কমিশনারের নির্দেশে রবিবার (৪ জুলাই) ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন ভুক্তভোগীদের সহায়তায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এর ফলে পানি বন্দীদশা থেকে মুক্তি পায় ভুক্তভোগী পরিবারগুলো। কিন্তু ঐ নারীসহ তার দোসররা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানান অপপ্রচার করে। এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনগণ। তবে এ সময় জেসমিন নাহারের সাথে কথা বলার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, দীর্ঘদিনের পানি নিষ্কাশনের ড্রেনটি গ্রামের স্বামী পরিত্যক্তা জেসমিন নাহার একটি মহলের ইন্ধোনে মাটি ভরাট করে ড্রেন বন্ধ করে দেয়। ফলে ইতোপূর্বে ভারী বৃষ্টিতে এলাকায় ৪০ থেকে ৫০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে তাকে পানি নিষ্কাশনের অনুমতি দিলে স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে তিনি পানি নিষ্কাশন করে এলাকাবাসীর কষ্ট লাঘব করেন। কিন্তু উক্ত ঘটনায় ক্ষিপ্ত হয়ে একটি মহল নানান অপ্রপ্রচার চালাচ্ছে, যেটি খুবই দুঃখজনক।

তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান জানান, তিনি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওখানে দু’পক্ষের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিলো। পরিদর্শন কালে পানিবন্দী দেখে আগে পানি নিস্কাশনের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পরামর্শ দেয়া হয়। পরে মাপ-জরিপ করে উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসার কথাও বলা হয়।

একই রকম সংবাদ সমূহ

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ওবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় আলোচিত মোঃ দিদার আলী মোড়লকে গাঁজা সেবনের সময় আটক করেছেবিস্তারিত পড়ুন

তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যেবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু
  • কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
  • তালায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • তালার হাজরাকাটি বাজারে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে থানায় এজাহার দায়ের