বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় পেশাজীবিদের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবি বিভাগের আয়োজনে তালা ইউনিয়ন পরিষদ হলরুমে পেশাজীবিদের নিয়ে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং পেশাজীবি সেক্রেটারি হাফেজ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দীন, ডা. তৈয়েবুর রহমান, উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহ, প্রধান শিক্ষক আমিনুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম ও কলেজ শিক্ষক পরিষদের সভাপতি হাফেজ আজিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মাও. মাসুমবিল্লাহ, মাও. কবিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, অধ্যাপক আনিছুর রহমান, প্রভাষক খলিলুর রহমান, অধ্যাপক বাবলুর রহমান ও অধ্যাপক আতিয়ার রহমানসহ অনেকে। কর্মশালায় সংগঠনের করণীয়, সাংগঠনিক কৌশল ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীদের নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্বশীলতা, গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত