বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ১২ ফুট লম্বা বেগুন গাছ, দেখতে মানুষের ভিড়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে একটি বেগুন গাছ বেড়ে উঠেছে প্রায় ১২ ফুট লম্বা,শুধু তাই নয়, গাছে ঝুলছে ২০ থেকে ২৫টি টসটসে বেগুন। অস্বাভাবিক লম্বা এই বেগুন গাছের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ স্থানীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কৌতূহলী মানুষ প্রতিদিন দূরদূরান্ত থেকে ভিড় জমাচ্ছে গাছটি দেখতে ও ছবি তুলতে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা যায়, মাঝিয়াড়া গ্রামের মুদি দোকানদার জয়নুদ্দীন সরদার প্রায় ১৪ মাস আগে তার দোকানের সামনে বেগুন গাছটি লাগিয়েছিলেন। স্থানীয়ভাবে পরিচিত ‘শয়লা’ জাতের এই বেগুন গাছটি দিন দিন বেড়ে এখন ১২ ফুট উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে গাছে ঝুলছে ২০–২৫টি বেগুন। গাছের উচ্চতার কারণে বেগুন তুলতেও ব্যবহার করতে হচ্ছে লম্বা লগি।

জয়নুদ্দীন সরদার বলেন, প্রায় ১৪ মাস আগে গাছটি লাগিয়েছিলাম। ভাবিনি যে এত লম্বা হবে। এখন পর্যন্ত প্রায় ৪–৫ কেজি বেগুন তুলেছি। খেতেও দারুণ সুস্বাদু।

স্থানীয় বাসিন্দা শিমুল গাজী বলেন, এত লম্বা বেগুন গাছ আমি জীবনে দেখিনি। প্রতিদিন শত শত মানুষ গাছটি দেখতে আসে। এটা এখন আমাদের গ্রামের আকর্ষণ হয়ে উঠেছে।

এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি স্থানীয় ‘শয়লা’ জাতের একটি বেগুন গাছ। সঠিক পরিচর্যার কারণে এটি স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে উঠেছে।

অস্বাভাবিকভাবে লম্বা এই বেগুন গাছ এখন মাঝিয়াড়া গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

একই রকম সংবাদ সমূহ

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত