বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাভারে নিখোঁজের ৩ দিন পর বিলে মিলল শিশুর মরদেহ

ঢাকার সাভারে নিখোঁজের তিনদিন পর রাজিয়া সুলতানা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির খালু নাজমুল হোসেনকে (২৪) আটক করে পুলিশ।

সোমবার (১২ জুলাই) সকালে তরফ রাজাঘাট এলাকার একটি বিলের কচুরিপানার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজিয়া রংপুরের মিঠাপুকুর থানার হুলাশুগ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়ে। সে মা-বাবার সঙ্গে সাভারের রাজাঘাট এলাকায় ভাড়াবাসায় থাকতো।

আর আটক নাজমুল রংপুরের পীরগাছা থানার মকরোমপুর এলাকার ওসমান গণির ছেলে। তিনি সাভারের রাজ ফুলবাড়িয়া রাজাঘাট এলাকার মোখলেছুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন।

পুলিশ জানায়, গত ৯ জুলাই সন্ধ্যায় সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার বাসা থেকে শিশু রাজিয়া নিখোঁজ হয়। শনিবার (১০ জুলাই) শিশুটির পরিবার থানায় সাধারণ ডায়রি (জিডি) করে। এরপর হেমায়েতপুরের ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ শিশুটির খালু নাজমুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পরে নাজমুল রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় শিশুটিকে হত্যার কথা স্বীকার করেন ও তার দেয়া তথ্য অনুযায়ী, রাজাঘাট এলাকার একটি বিল থেকে রাজিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, শিশুটির পরিবারের সঙ্গে লেনদেন নিয়ে বিরোধ চলছিল নাজমুলের। এরই জেরে শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় শিশুটিকে হত্যা করেন নাজমুল।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতেবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩