রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে বিদ্যুৎস্পর্শে এক দিনের ব্যবধানে দুই জনের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিদ্যুৎস্পর্শে এক দিনের ব্যবধানে মামুনুর রশিদ লাল্টু ও সুরাইয়া খাতুন নামের দুই জনের মৃত্যু হয়েছে।

গত বুধবার (২১ জুলাই- ২০২১) পবিত্র ঈদুল আযহার দিন সকাল সাড়ে ৭টার দিকে রাজগঞ্জের খালিয়া গ্রামে ও শুক্রবার (২৩ জুলাই- ২০২১) দুপুরে হানুয়ার গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

জানাগেছে- মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ও যশোর জেলা মানবাধিকার কমিটির সভাপতি মামুনুর রশিদ লাল্টু, খালিয়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে পবিত্র ঈদুল আযহার নামাজ পড়তে যাবে বলে বুধবার সকালে নিজবাড়ির টিউবওয়েলে গোসল করতে যেয়ে, টিউবওয়েলের সাথে লাগানো বিদ্যুৎ চালিত মোটরের সুইচ দিলে, পানি না ওঠায় তার (ক্যাবল) ধরে নাড়া দিতেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান তিনি। চিৎকার দিলে সঙ্গে সঙ্গে লোকজন এসে উদ্ধার করে, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান লাল্টু।

এদিকে- শুক্রবার দুপুরে রাজগঞ্জের হানুয়ার গ্রামের মোবাইল মিস্ত্রী আবু দাউতের সহধর্মিনী সুরাইয়া খাতুন (২৮) নামের এক গৃহবধু বাড়ির গোসল খানায় বিদ্যুৎ চালিত মোটর চালিয়ে গোসল করছিলো। ভিজা হাতে মোটরের সুইচ বন্ধ করতে গেলেই বিদ্যুতায়িত হয়ে সেখানেই মৃত্যু বরণ করেন। পরে, টের পেয়ে ঘটনাস্থল থেকে বাড়ির লোকজন মৃত দেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুর রশীদ এ মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন এবং ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াসিম আকরাম বলেন- পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন অনুমোতি দেওয়া হয়েছে। উভয় ব্যক্তির অকাল মৃত্যুতে মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল